রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

কিলিয়ান এমবাপ্পে নিজের পারফরম্যান্সে ইতিহাস গড়ে ফেলেছেন

আরমান আহমেদ চৌধুরী নাঈম
  • প্রকাশিত সময় : সোমবার, ১২ মে, ২০২৫
কিলিয়ান এমবাপ্পে নিজের পারফরম্যান্সে ইতিহাস গড়ে ফেলেছেন - Banglar Mati

এল ক্লাসিকোর মঞ্চে হ্যাটট্রিক করেও রিয়াল মাদ্রিদকে জেতাতে পারেননি। তবে কিলিয়ান এমবাপ্পে নিজের পারফরম্যান্সে ইতিহাস গড়ে ফেলেছেন । বার্সেলোনার বিপক্ষে এই হ্যাটট্রিক তাকে পৌঁছে দিয়েছে রিয়ালের অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার আসনে।

 

রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের প্রথম মৌসুমেই কিলিয়ান এমবাপ্পে করেছেন ৩৯টি গোল, যা ভেঙে দিয়েছে ইভান সামোরানোর ৩৭ গোলের দীর্ঘ ৩২ বছরের রেকর্ড।

 

 

এমনকি ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো-ও এই রেকর্ড ছুঁতে পারেননি। এমবাপ্পের এখনো তিনটি ম্যাচ বাকি, অর্থাৎ তিনি আরো গোল করে নিজের রেকর্ড আরো উচুতে নেওয়ার সুযোগ পাবেন।

এল ক্লাসিকোর গুরুত্বপূর্ণ এই ম্যাচে রিয়ালের একমাত্র গোলদাতা ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের মাত্র পাঁচ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন।

 

 

এরপর বার্সেলোনার হাই ডিফেন্সের দুর্বলতা কাজে লাগিয়ে আরো দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন।

তবেএই হ্যাটট্রিক জয় এনে দিতে পারেনি রিয়ালকে। আর এতেই এল ক্লাসিকোর ইতিহাসে প্রথমবারের মতো একজন খেলোয়াড় হ্যাটট্রিক করেও হারল।

 

এমবাপ্পের এই পারফরম্যান্স তাকে পৌঁছে দিয়েছে আরেকটি মাইলফলকে।

 

এই মৌসুমে লা লিগায় তার গোল সংখ্যা এখন ২৭, যা তাকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে তুলেছে। বার্সেলোনার রবার্ট লেভানদোস্কির চেয়ে তিনি এখন দুই গোল এগিয়ে আছেন।

 

বাংলারমাটি ২৪.কম /ডেক্স

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102