বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি” নগরীর পশ্চিম কাজলশাহ এলাকায় আপন ভাইয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ রফিকুল ইসলাম ফেনুর বিরুদ্ধে

আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক

সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক - Banglar Mati

সিলেট প্রতিনিধি: সিলেটের পাঠানটুলা, বাগবাড়ী, আখালিয়া, মদিনা কমপ্লেক্স, আইডিয়াল স্কুল এলাকা, শাহপরান মসজিদ এলাকা, মশিবির, টুকের বাজার, নুরজাহান ও কুমারগাঁওসহ অন্তত ১০টি এলাকার বিদ্যুৎ গ্রাহক দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

 

গ্রাহকদের দাবি, বিক্রয় ও বিতরণ বিভাগ-৪, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন আখালিয়া অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর ০১৭৩৬-৭৮৪৫৪-এ যখনই কল করা হয়, তখনই সেটি ব্যস্ত দেখায়। ফলে বিদ্যুৎ সংক্রান্ত জরুরি অভিযোগ জানানো কিংবা দ্রুত সেবা পাওয়া সম্ভব হচ্ছে না।

 

স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যুৎ বিভ্রাট, বৈদ্যুতিক লাইনের ত্রুটি, ট্রান্সফরমারের সমস্যা কিংবা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে অভিযোগ কেন্দ্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও অধিকাংশ সময় নম্বরটি ব্যস্ত থাকে। এতে করে সাধারণ গ্রাহকরা চরম দুর্ভোগের মধ্যে পড়ছেন।

 

ভুক্তভোগীরা প্রশ্ন তুলেছেন, “আমরা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করি। অদ্য কিছু দিন ধরে প্রতিদিন ১০/১২ ১ ঘন্কিটা করে লোডশেডিং করা হয়।অনেকে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাছাড়া অনেক মুমূর্ষু রোগী রয়েছেন যারে অবস্থা চরম সংকটাপন্ন। কিন্তু জরুরি প্রয়োজনে অভিযোগ কেন্দ্রের নম্বরে যোগাযোগ করতে না পারলে এই নম্বর দেওয়ার উদ্দেশ্য কী? যদি কোনো বড় বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে, তাহলে আমরা কোথায় যোগাযোগ করবো?”

 

এলাকাবাসী দ্রুত বিষয়টি তদন্ত করে অভিযোগ কেন্দ্রের সেবার মান উন্নয়ন এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102