মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ - Banglar Mati

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনে ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ ১৩ ওভারে তুলেছে ওপেনার সাদমান ইসলামকে হারিয়ে স্কোর বোর্ডে তুলেছে ৫৭ রান। সারাদিন জিম্বাবুয়ে নিজেদের করে রাখলেও দিনের শেষ আলো নিজেদের করে নেয় বাংলাদেশ।

 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই সাদমানের উইকেট হারিয়ে বসে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বলে ক্যাচ দিয়ে সাঝঘরে ফেরেন তিনি।

 

এর আগে, সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রানে থেমেছে সফরকারী জিম্বাবুয়ে। বাংলাদেশের চেয়ে লিড নিয়েছে ৮২ রানের।

 

সোমবার (২১ এপ্রিল) সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। প্রথম দিনে শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ১০ ওভারে ৬৭ রান করেছিল জিম্বাবুয়ে। চার চারজন নিয়মিত বলার ব্যবহার করেও বাংলাদেশ পায়নি কোন উইকেটের দেখা! উইকেট শুন্য থাকা জিম্বাবুয়ে শিবিরে আজ দিনের শুরুতে প্রথম আঘাত হানেন নাহিদ রানা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পেতে থাকেন বাংলাদেশের বোলাররা।

 

দুইশর আগেই ৬ উইকেট হারালেও জিম্বাবুয়ের শেষের দিকের ব্যাটাররা দারুণ প্রতিরোধ গড়েন। সাতে নেমে নায়াশা মায়াভো ৫৪ বলে করেন ৩৫ রান। নয়ে নেমে রিচার্ড এনগারাভা করেন অপরাজিত ২৮ রান। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ১৭ রান করা ব্লেজিং মুজারাবানি। তাতে বড় লিড পেয়েছে সফরকারীরা।

 

তবে জিম্বাবুয়ের রানের লাগাম টেনে রাখতে বড় ভূমিকা রেখেছেন মেহেদি হাসান মিরাজ এবং নাহিদ রানা। মিরাজ ৫২ রান খরচায় তুলে নিয়েছেন ৫ উইকেট। আর নাহিদ রানার গতি সামলাতে ব্যাপক নেওয়ার পরও তাকে ৩ উইকেট উপহার দিয়েছে জিম্বাবুয়ে। অপরদিকে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেছেন উইলিয়ামস। বেনেট করেছেন ৩৫।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102