মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেটে ছাত্রলীগ নেতা আব্দুল মুহিতের বাসায় হামলা ও ভাঙচুর

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
সিলেটে ছাত্রলীগ নেতা আব্দুল মুহিতের বাসায় হামলা ও ভাঙচুর - Banglar Mati

সিলেটে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুহিতের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে যায় হামলাকারীরা।

বুধবার (১৫ জানুয়ারী) রাতে সিলেট নগরীর সুবিদ বাজারস্থ বনকলাপাড়ায় আব্দুল মুহিতের নুরানী ৯৮/৩ নং বাসায় এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলায় তার বাসার বিভিন্ন আসবাবপত্র সহ মুল্যবান জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, সিলেট নগরীর সুবিদ বাজারস্থ বনকলাপাড়া এলাকার মাসুক মিয়ার ছেলে আব্দুল মুহিত গত বছরের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন। এরই সুবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে লেখালেখি করেছেন তিনি। সরকার পতনের আগেই আব্দুল মুহিত দেশত্যাগ করলেও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়েরের পায়তারা চলছে।

এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায়, আব্দুল মুহিত বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। বিগত ৫ আগষ্টের পরেও তার ফেইসবুকে লেখালেখি বন্ধ না হওয়ায় এই হামলা হয়েছে এবং তিনি দেশে আসলে যেকোন সময় হামলার শিকার হওয়ার সম্ভাবনা আছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102