জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার ক্রীড়া সম্পাদক, স্পোর্টস জোন সিলেটের প্রতিষ্টাতা সভাপতি, টিলাগড় ক্লাবের দপ্তর সম্পাদক ও সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন টিলাগড় শাপলা সংঘের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শাকিরুল ইসলাম গউসের বিরুদ্ধে অপপ্রচার চালানোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখা, স্পোর্টস জোন সিলেট, টিলাগড় ক্লাব ও টিলাগড় শাপলা সংঘের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি শাকিরুল ইসলাম গউছকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিভিন্ন সামাজিক ও খেলাধুলা সম্পর্কিত কিছু ছবি ছেড়ে দুষ্কৃতিকারীরা তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে তার মানহানি করছে।
নেতৃবৃন্দ বলেন, শাকিরুল ইসলাম গউস বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত, তিনি বিগত কয়েক বছর নিষ্ঠার সাথে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থেকে কল্যানমুলক কর্মকান্ড চালিয়ে আসছেন। কিন্তু গুটি কয়েক চক্রান্তকারিরা তার সামাজিক ছবিকে রাজনৈতিক বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছেন।
নেতৃবৃন্দ বলেন, শাকিরুল ইসলাম গউসের সামাজিক কার্যকলাপের বিভিন্ন ছবি আপলোড করে রাজনৈতিক আখ্যা দিয়ে হয়রানি মূলক পোস্ট করা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত।
তারা বলেন, সিলেটের অনেক সামাজিক ও খেলাধুলা সম্পর্কিত প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন শাকিরুল ইসলাম গউস। তাই খেলাধুলা বা সামজিক সংগঠনগুলোতে অনেক সময় বিভিন্ন রাজনৈতিক ও সুশীল গুণীজনরা আসেন তারই সুবাদে বিভিন্ন ভাবে উনাদের সাথে ছবি উঠানো হয় আর সেই ছবিগুলাকে রাজনৈতিক মিথ্যা অপবাদ দিয়ে কিছু দুষ্কৃতিকারীরা একজন সম্পূর্ণ সামাজিক ও ক্রীড়াঙ্গনের অঙ্গনের সুপরিচিত ব্যক্তিকে হয়রানি করে যাচ্ছে যা অত্যান্ত কষ্টদায়ক।
নেতৃবৃন্দ এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানন। বিজ্ঞপ্তি।