সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন

অনলাইন নিউজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন - Banglar Mati

সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন

অনলাইন নিউজ :: সিলেট জেলার মোগলাবাজার থানার এস আই নূর শাহিনের বিরুদ্ধে বেপরোয়া আচরণ ও নিরীহ মানুষকে হয়রানীর করার অভিযোগ উঠেছে।

৫ জুন রাতে মোগলাবাজার থানা এলাকার কুশিঘাট থেকে সিলেট জেলা মটর মেকানিক শ্রমিক ইউনিয়নের সদস্য মো. হিরনকে আটক করে মোগলাবাজার থানায় নিয়ে যান এসআই নূর শাহিন। মো. হিরনের কাছে একটি মোবাইল সেট পাওয়ার অজুহাত দেখিয়ে তাকে ধরে নিয়ে যান থানায়।

সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন - Banglar Mati
তাৎক্ষণিক রাতেই সিলেট জেলা মটর মেকানিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবলু হোসেন হৃদয় মোবাইলের কাগজপত্রসহ হিরণ যে দোকান থেকে মোবাইল সেট ক্রয় করেছে, সেই দোকানদারকেও সাথে নিয়ে থানায় হাজির হন। তাতেও এসআই নূর শাহিনের মন গলেনি, তিনি ওসির দোহাই দিয়ে থানা লকাপে আটক করে রাখেন মো. হিরণকে।

 

এ ব্যাপারে মোগলাবাজার থানায় রাত সাড়ে তিনটায় উপস্থিত হয়ে থানার ডিউটি অফিসার এসআই শামীমকে প্রশ্ন করলে তিনি জানান, এসআই নূর শাহিন মো. হিরণ কে আটক করে নিয়ে এসেছেন, ওসি সাব সকাল ৯ টায় ট্রেনিং এ যাবেন, তার আগে সকাল ৮ টায় সিলেট জেলা মটর মেকানিক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের থানায় উপস্থিত হতে বলেন।

 

এ ব্যাপারে এসআই নূর শাহিনের মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্ঠা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

অপরদিকে সিলেট জেলা মটর মেকানিক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবলু হোসেন হৃদয় বলেন, এসআই নূর শাহিন সম্পূর্ণ অন্যায়ভাবে হিরণকে থানায় আটকে রেখেছেন, ১০ হাজার টাকা চাঁদা না পেয়ে তিনি এমনটি করেছেন বলে ক্ষোভের সাথে জানান বাবলু হোসেন হৃদয়,

বর্তমান পুলিশ কমিশনারের কাছে এসআই নূর শাহিনের বিরুদ্ধে বিভাগীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহবান জানান তিনি।

সুত্র : দৈনিক যুগভেরী

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102