মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

কুলাউড়া ফার্মেসী ব্যবসায়ী সাকিব হাসান হত্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ 

কুলাউড়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
কুলাউড়া ফার্মেসী ব্যবসায়ী সাকিব হাসান হত্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ  - Banglar Mati

সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় মাহদিয়া ফার্মেসীর ম্যানেজার সাকিব (৩৫) কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। কুখ্যাত সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা সাহান ও সহযোগীদের দাবি করা চাঁদা না দেওয়ায় হত্যা মামলার আসামির তালিকায় তার নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। 

 

পরদিন সন্ত্রাসী সাহান মাহদিয়া ফার্মেসীর ম্যানেজার সাকিব হাসানকে ফোন করে হত্যা ও গুম করার হুমকি প্রদান করে। সন্ত্রাসীদের ভয়ে সাকিব আত্নগোপন করলে তারা ক্ষিপ্ত হয়ে সাকিবের বাবাকে ধরে নিয়ে বেধড়ক মারধর করে। পরে তার স্ত্রী সোনিয়া আক্তার কে গুম প্রাননাশের  হুমকি দেয়। ১৫ ফেব্রুয়ারী রাতে সাহান ও তার সহযোগীরা সাকিবের বসত বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।

কুলাউড়া ফার্মেসী ব্যবসায়ী সাকিব হাসান হত্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ  - Banglar Matiপরদিন কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করলে কোন সুফল পায় নি সাকিবের পরিবার। সন্ত্রাসীরা আওয়ামী লীগের প্রভাবশালী নেতার কর্মী হওয়ায়  তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না উপজেলাবাসী। পরবর্তীতে সন্ত্রাসীরা পুলিশ কে মেনেজ করে কুলাউড়া থানায় একটি হত্যা মামলায় সাকিব কে প্রধান আসামি করা হয়।

 

খোঁজ নিয়ে জানা যায়, তাদের ভয়ে সাকিব হাসান লোক চক্ষুর অন্তরালে নিজের নিরাপত্তার জন্য জন্য জাপানে পাড়ি জমান।

কুলাউড়া ফার্মেসী ব্যবসায়ী সাকিব হাসান হত্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ  - Banglar Matiএব্যাপারে হোয়াটসঅ্যাপে সাকিবের সাথে কথা বললে তিনি জানান, আমি একজন সাধারন মানুষ তাদের রাজনৈতিক নেতাদের  ক্ষমতা ও টাকার কাছে হেরে গেলাম।  আমি মামলা করার পরও পুলিশ আমাকে সহযোগিতা না করে তাদের ভয়ে  আমার উপর পাল্টা হত্যা মামলা দায়ের করে। আলমগীর আলম শাহান ও তার ছোট ভাই মান্নার হাতে জিন্মি আমি ও আমার পরিবার। আমি প্রবাসে চলে আসলে ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।  আমি দেশে গেলে তারা আমাকে প্রানে মেরে ফেলবে।

 

এব্যাপারে সাকিবের বাবা জানান, চাঁদা দিলে মামলা থেকে আসামির তালিকা থেকে  নাম বাদ দিয়ে দেওয়া হবে। তা না হলে আমাকে ও আমার পরিবারের সবাইকে প্রাননাশের হুমকি ও বিভিন্ন মামলা হামলায় জড়িয়ে হয়রানি করা হবে জানায় সন্ত্রাসী সাহান। আমি প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ করে ও কোন লাভ হচ্ছে না। সন্ত্রাসী সাহান বাহিনী আমার ছেলে সাকিব কে মেরে ফেলবে। আমার ছেলে দেশে নিরাপদ নয়। আমি আমার ছেলের নিরাপত্তা চাই।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102