মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

বাংলা মাটি প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা - Banglar Mati

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক ও ১০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সরকার মোহাম্মদ ফাহিম নগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ আমাদের ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দেয়। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়।”

 

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। ঈদের শিক্ষা ধারণ করে সবাই যদি একে অপরের প্রতি ভালোবাসা ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসি, তাহলে একটি সুন্দর ও মানবিক সমাজ গঠন সম্ভব হবে।”

 

সরকার মোহাম্মদ ফাহিম দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, “মহান আল্লাহ তায়ালা যেন সকলের কোরবানি কবুল করেন এবং বাংলাদেশকে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যান। আমি সিলেট নগরবাসীর সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করছি।”

তিনি ঈদের সময় সবাইকে স্বাস্থ্যবিধি ও সামাজিক শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান এবং সকলের ঈদ আনন্দময় ও নিরাপদ হোক বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102