এসএমপি ডিবির অভিযানে অনুমান ৪,৭৩,০০০/-(চার লক্ষ তিয়াত্তর হাজার) টাকার ভারতীয় অবৈধ শাড়ী ও ঔষধ উদ্ধারসহ ০১ জন চোরাকারবারী গ্রেফতারঃ
১৮/০৫/২০২৫ খ্রিঃ ১৫.৪৫ ঘটিকায় সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে শাহপরান (রহঃ) থানাধীন বটেশ্বর পয়েন্টে জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে মায়ের দোয়া নামীয় একটি যাত্রীবাহী বাসের ভেতর হতে ভারতীয় অবৈধ শাড়ী ও ঔষধ উদ্বারসহ ০১ (এক) জনকে গ্রেফতার করা হয়।
জব্দকৃত মালামালঃ ৩৭ পিস Genalb-20 ঔষধ এবং ০৬ পিস Human Serum Albumin I.P.20% Albutein 20% ও ০১ টি পাটের চটের বস্তায় অবৈধ ভারতীয় ৪৫ পিস শাড়ি। সর্বমোট ভারতীয় ওষুধ ও শাড়ীর মূল্য অনুমান ৪,৭৩,০০০/-(চার লক্ষ তিয়াত্তর হাজার) টাকা উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ জুবের আহমদ (১৯), পিতা- মোঃ জলাল উদ্দিন, মাতা- সাহেদা বেগম, সাং-গুচ্ছগ্রাম, চৈলাখেল ৩য় খন্ড, পোঃ জাফলং, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট। অজ্ঞাতনামা আরো ২/৩ জন আসামীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-১২, তারিখ-১৯/০৫/২০২৫ ধারা-The Special Power Act, 1974 এর 25B(1)(b)/25(D) রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।