মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

মৌলভীবাজারে ডেভিল হান্ট অপারেশনে ৪৮ ঘন্টায় ৪৪ জনকে গ্রেফতার

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
মৌলভীবাজারে ডেভিল হান্ট অপারেশনে ৪৮ ঘন্টায় ৪৪ জনকে গ্রেফতার - Banglar Mati

ডেভিল হান্ট অপারেশনে গত দুই দিনে ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা শ্রীমঙ্গল৷ কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পুলিশ জানায়, গত দুইদিনে জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার মীর্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি করুণাময় দেব, একই ইউনিয়ন আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, বড়লেখা উপজেলার তালিমপুর আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ফয়জুর রহমান, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাধাকান্ত দাস, কুলাউড়া উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল আহমেদ, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুন নূর ও কালাপুর ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি নাসিমুর রহমান মাশরাফি। এ ছাড়াও গ্রেপ্তার বাকিরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।

 

মৌলভীবাজারের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমের কাছে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102