বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক” সিলেট ৬ আসনের সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি ওসমানী স্মৃতি পরিষদের মাহমুদুর রহমান লায়েকের খোলা চিঠি” নগরীর পশ্চিম কাজলশাহ এলাকায় আপন ভাইয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ রফিকুল ইসলাম ফেনুর বিরুদ্ধে

কুলাউড়া থেকে অপহৃত ব্যবসায়ী সিলেট নগরী থেকে উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
কুলাউড়া থেকে অপহৃত ব্যবসায়ী সিলেট নগরী থেকে উদ্ধার - Banglar Mati

মৌলভীবাজারের কুলাউড়া থেকে অপহৃত এক ব্যবসায়ীকে সিলেট নগরী থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী চক্রের মুলহোতাকে। র‌্যাব-৯ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর সুবিদবাজার এলাকা থেকে আজিজুল ইসলাম নামের ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। তার বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ায়। আর গ্রেপ্তারকৃত অপহরণকারী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে কামাল আহমেদ (৩৭)।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, ৩১ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টায় আজিজুর রহমান তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে অপহৃত হন। বিকেল ৪টার দিকে অজ্ঞাত মোবাইল ফোন থেকে জনৈক জহির পরিচয় দিয়ে এক ব্যক্তি আজিজুর রহমানের স্ত্রী মোছা. সেবিন আক্তার লাভলীর কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় লাভলী কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

র‌্যাব-৯ এই তথ্য পাওয়ার পর অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও অপহরণকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযানে নামে। রাত সাড়ে ৯টায় সিলেট নগরীর সুবিদবাজার এলাকা থেকে ব্যবসায়ী আজিজুল ইসলামকে উদ্ধার ও অপহরণকারী চক্রের মুলহোতা কামাল আহমেদকে গ্রেপ্তার করে। এ ঘটনায় কুলাউড়া থানায় আজিজুল ইসলামের স্ত্রী সেবিন আক্তার লাভলী বাদি হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102