শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

আজ অনুশীলনে যোগ দেবেন মেসি

বাংলা মাটি প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
আজ অনুশীলনে যোগ দেবেন মেসি - Banglar Mati

ক্রীড়া ডেস্ক: নানা জল্পনা-কল্পনা শেষে আরও এক মৌসুম বার্সেলোনাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। তবে এখনো অনুশীলনে যোগ দেননি দলের এই সেরা তারকার। তবে নতুন খবর হচ্ছে, আজ সোমবার থেকে অনুশীলনে যোগ দেবেন মেসি।

তবে তার আগে স্বাভাবিকভাবে পিসিআর পরীক্ষায় পাস করতে হবে মেসিকে। স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুসারে আজই পিসিআর পরীক্ষায় অংশ নিচ্ছেন এই তারকা। তবে সেটি নিজের বাসায় থেকে। বার্সেলোনা কর্তৃপক্ষ দলের সেরা এই তারকার বাসায় মেডিকেল টিম পাঠিয়েছে। আর এখানে নেগেটিভ আসলে কালই অনুশীলনে যোগ দিবেন তিনি।

এদিকে বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যান ইতিমধ্যে ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করেছেন। দলের কিছু খেলোয়াড় জাতীয় দলের হয়ে খেলতে অনুশীলনে নেই। তবে এছাড়া বাকিরা যোগ দিয়েছেন অনুশীলনে। এমনকি বায়ার্ন মিউনিখ থেকে কাতালান ক্লাবে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন ফিলিপ কৌতিনহোও।

গত ২৫ আগস্ট বুরোফ্যাক্সের মাধ্যমে বার্সেলোনায় না থাকার ঘোষণা দেন মেসি। কিন্তু বিশাল অঙ্কের রিলিজ ক্লজের চাপে বার্সা ছেড়ে যাওয়াটা অসম্ভব ছিল মেসির জন্য। আইনী লড়াইয়ে চাইলে এর নিষ্পত্তি করা সম্ভব ছিল। তবে মেসি নিজের প্রিয় ক্লাবকে আদালতে নিতে চাইনি বলেই বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102