সিলেটের প্রতি দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণ ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর ডাকে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, সিলেটের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে সরকারের বৈষম্যমূলক নীতির কারণে এ অঞ্চলের উন্নয়ন বারবার পিছিয়ে পড়ছে। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, “সিলেটের প্রাপ্য অধিকার আদায় করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং সিলেটের উন্নয়ন ও বৈষম্য নিরসনে ঐক্যবদ্ধ আন্দোলনের অঙ্গীকার ব্যক্ত করেন।
সিলেটের উন্নয়ন নিয়ে স্থানীয়দের ক্ষোভ নতুন নয়। বিশেষজ্ঞরা মনে করেন, জাতীয় পরিকল্পনায় সিলেটকে প্রান্তিক হিসেবে বিবেচনা করা বন্ধ না হলে “বৈষম্যবিরোধী সিলেট” আন্দোলন আরও বিস্তৃত হতে পারে।