গতকাল টঙ্গী ফ্লাইওভারে নাটকীয় দৃশ্য—এক যাত্রীকে ছুরি মেরে ছিনতাই করার চেষ্টা করেছিল এক দুর্বৃত্ত। কিন্তু পালানোর সুযোগ সে আর পায়নি। উপস্থিত জনগণ মুহূর্তেই ছুটে গিয়ে ছিনতাইকারীকে ধরে ফেলেন এবং উত্তম মধ্যম দেন।
ঢাকা ও আশপাশে ফ্লাইওভার ও ব্যস্ত সড়কগুলোতে ছিনতাইকারীদের উপদ্রব নতুন নয়। কিন্তু এবার ঘটনাস্থলেই জনতার প্রতিরোধই দেখাল, মানুষ চুপচাপ সহ্য করতে আর রাজি নেই।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালালেও প্রতিদিনের যাত্রীদের জন্য নিরাপত্তাহীনতা রয়ে গেছে। এ ধরনের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ কি অপরাধ কমাতে সাহায্য করবে, নাকি জনতার হাতে শাস্তি দেওয়া নতুন ঝুঁকি তৈরি করবে—সেটা নিয়েই এখন আলোচনার বিষয়।