শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ ::
সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে “আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা” শাখার শুভেচ্ছা বার্তা*

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে “আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা” শাখার শুভেচ্ছা বার্তা*

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে "আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা" শাখার শুভেচ্ছা বার্তা* - Banglar Mati

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে “আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা” শাখার শুভেচ্ছা বার্তা*

স্টাফ রিপোর্টার:: ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে “আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা” শাখার পক্ষ থেকে শহিদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, সারা দেশের এবং প্রবাসে অবস্থানরত সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে আজ দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ, ধৈর্য, ভ্রাতৃত্ব ও সাম্যের শিক্ষা দেয়। এই মহান দিনে আমরা মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় কুরবানি করি এবং সমাজের অসহায়-বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর শপথ গ্রহণ করি।

বার্তায় জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসাথে আহত জুলাই যোদ্ধাদের আশু সুস্থতা কামনা করে বলা হয়, শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণে “আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা” শাখা সর্বদা পাশে থাকবে।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। দেশ-প্রবাসে অবস্থানরত প্রতিটি মুসলমান শান্তি ও নিরাপত্তার সাথে ঈদ উদযাপন করবেন। “আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা” শাখা ন্যায়, সত্য ও মানবতার পক্ষে অটল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

পরিশেষে সংগঠনের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলা হয়, ত্যাগের এই মহান উৎসব সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক।

অপর এক বার্তায় ঈদ শুভেচ্ছা জানান *আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা” শাখার যুগ্ম আহবায়ক মো. ফরিদ আহমদ,, মুমিনুর রহমান তানিম, মো. রাজু আহমেদ,ইব্রাহিম আহমদ, জুবেল আহমদ স্বপন, আব্দুল জলিল, লায়েক আহমে, রাসেল আহমদ, এনামুল কবির, পাবেল আহমদ, সাজওয়ান আহমদ সাজু, ইমন আহমেদ, সহ সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ প্রমুখ

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102