মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেট-ঢাকা রুটে একটি বিশেষ ট্রেন চালু হবে : সড়ক ও রেলমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ১০ মে, ২০২৬
সিলেট-ঢাকা রুটে একটি বিশেষ ট্রেন চালু হবে : সড়ক ও রেলমন্ত্রী - Banglar Mati

 

ডেস্ক নিউজ:: সিলেট-ঢাকা রুটে সরাসরি একটি বিশেষ ট্রেন চালু হবে বলে জানিয়েছেন সড়ক ও রেলমন্ত্রী।

শনিবার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময় সভায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের এক প্রশ্নের জবাবে এমনটি জানান মন্ত্রী। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সিলেটসহ সারাদেশের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন। এতে বিএনপির শীর্ষ নেতারা ও সরকারের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অংশ নেওয়া নেতারা মন্ত্রীদের কাছে এলাকার বিভিন্ন সমস্যার ব্যাপারে প্রশ্ন করেন।

সিলেট-ঢাকা মহাসড়ক সম্প্রসারণ কাজ দীর্ঘদিন ধরেই আটকে আছে। কাজের ধীরগতির কারণে এই সড়কে দীর্ঘ যানজট লেগে থাকে। এছাড়া সিলেট-ঢাকা রেলপথের অবস্থাও অত্যন্ত নাজুক। ট্রেন দুর্ঘটনা আর শিডিউল বিপর্যয় এই রুটের প্রতিদিনকার ঘটনা। ফলে সিলেটের যাত্রীদের ঢাকা যাওয়া আসা করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এই দুর্ভোগের চিত্র তুলে ধরে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল নিজের বক্তব্যে সড়ক ও রেলপথ মন্ত্রীর কাছে জানতে চান- ঢাকা-সিলেট মহাড়কের কাজ দ্রুত সম্পন্ন করা ও সিলেট-ঢাকা রুটে সরাসরি একটি ট্রেন চালুর ব্যাপারে আপনার কোন পরিকল্পনা আছে কী?

এই প্রশ্নের জবাবে সড়ক ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আমাদের লোকোমোটিভ (রেলওয়ের স্ব-চালিত ইঞ্জিন) আসছে। কোচ আসছে। আমি অঙ্গীকার করছি, লোকোমোটিভ ও কোচ ৬ থেকে ৯ মাসের মধ্যে চালু করতে সক্ষম হবো।

তিনি বলেন, এগুলো আসলে ডেফিনেটলি ঢাকা-সিলেট সরাসরি একটি বিশেষ ট্রেন চালুর অঙ্গীকার আমি করছি। যেহেতু প্রধানমন্ত্রীর শ্বশুড় বাড়ির এলাকা তাই সিলেট প্রাধান্য পাবে, প্রাধান্য বলতে কী এটি আমাদের দায়িত্ব।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102