মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

নগরীর ধোপা দীঘির পাড় থেকে ৪ ছিনতাইকারীকে আটক করে পুলিশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
নগরীর ধোপা দীঘির পাড় থেকে ৪ ছিনতাইকারীকে আটক করে পুলিশ - Banglar Mati

ষ্টাফ রিপোর্টার:: সিলেটের ধোপাদিঘীর পাড়ের পাবলিক টয়লেটের পাশ থেকে ৪ জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, তারা ছিনতাইকারী। শনিবার (২৩ মে) বিকালে বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল।

পুলিশ জানায়, শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি চাকুসহ তাদের আটক করে কোতোয়ালী থানাপুলিশ। আটকের পর জানা যায়, তারা বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে মোবাইল, নগদ টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য- দাবি পুলিশের।

আটককৃতরা হলেন, কোতোয়ালী থানার ৫৯নং বাসার সওদাগরটুলা এলাকার আলমগীর মিয়া ও মৃত আয়নামতি বেগমের ছেলে মো. সাজা মিয়া (৩২), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার পলিগ্রাম বাগবেড় বাজার সংলগ্ন এলাকার মৃত আব্দুল কাদির ও কুলসুমা বেগমের ছেলে, বর্তমানে নগরীর জালালাবাদ থানার আখালিয়া নয়াবাজার এলাকার বাসিন্দা সফর আলী (২৫), শরীয়তপুর জেলার নড়িয়া থানার চাকধ লিয়াকত মাদবরকান্দি এলাকার মৃত হামিদ মালতের ছেলে রুবেল মালত (৩৫) ও কোতোয়ালী থানার সাদিপুর-২ এর মাছিমপুর এলাকার মো. নুরুল ইসলাম ও মোছা. ছকিনা বেগমের ছেলে মো. মোশাররফ হোসেন (৩৬)।

এ ব্যাপারে কোতোয়ালী থানায় মামলা (নং ৫২/২৩/৫/৩০২৬) দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102