পবিত্র ঈদুল আজহা উপলক্ষে “আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা” শাখার শুভেচ্ছা বার্তা
স্টাফ রিপোর্টার :: ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে “আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা” শাখার পক্ষ থেকে শহিদ পরিবার, আহত জুলাই যোদ্ধা, সারা দেশের এবং প্রবাসে অবস্থানরত সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে আজ দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলা হয়, ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ, ধৈর্য, ভ্রাতৃত্ব ও সাম্যের শিক্ষা দেয়। এই মহান দিনে আমরা মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় কুরবানি করি এবং সমাজের অসহায়-বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর শপথ গ্রহণ করি।
বার্তায় জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসাথে আহত জুলাই যোদ্ধাদের আশু সুস্থতা কামনা করে বলা হয়, শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের কল্যাণে “আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা” শাখা সর্বদা পাশে থাকবে।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। দেশ-প্রবাসে অবস্থানরত প্রতিটি মুসলমান শান্তি ও নিরাপত্তার সাথে ঈদ উদযাপন করবেন। “আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা” শাখা ন্যায়, সত্য ও মানবতার পক্ষে অটল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
পরিশেষে সংগঠনের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলা হয়, ত্যাগের এই মহান উৎসব সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক।