সিলেটের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোমের ভাইস প্রিন্সিপাল পদত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে চলা আন্দোলনের পর শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা অভিযোগ করেছিলেন, প্রশাসনিক অনিয়ম ও শিক্ষক-শিক্ষার্থীর প্রতি অযাচিত আচরণে ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ ব্যাহত হচ্ছিল। দাবিগুলো উপেক্ষা হওয়ায় তারা ধারাবাহিক আন্দোলনে নামেন।
শেষ পর্যন্ত কর্তৃপক্ষ শুধু দাবি মেনেই নি, বরং নতুন করে স্বচ্ছ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাসও দিয়েছে।
শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলন দেখিয়ে দিল—গঠনমূলক চাপ প্রয়োগে শিক্ষা প্রতিষ্ঠানের নীতি ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনা সম্ভব।