শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ ::
সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে “আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা” শাখার শুভেচ্ছা বার্তা*

সিলেটে অ প রা ধ রুখতে চালু হল পুলিশের ‘অ্যাপ’

বাংলা মাটি প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
সিলেটে অ প রা ধ রুখতে চালু হল পুলিশের ‘অ্যাপ’ - Banglar Mati

সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম) বলেন, ‘সিলেট শহরকে নিরাপদ, স্মার্ট ও আধুনিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চালু করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ ‘GenieA’। এই অ্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিংসহ এক ক্লিকেই মিলবে জরুরি সব পুলিশি সহায়তা।

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।

 

 

 

নবাগত পুলিশ কমিশনার আরও বলেন, ‘সময়ের সাথে অপরাধের ধরণ বদলেছে। তাই আমরা চালু করতে যাচ্ছি GenieA—একটি অ্যাপ, যা নাগরিক ও পুলিশের আস্থার সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এক ক্লিকেই পুলিশের সাহায্য, সহজ রিপোর্টিং, প্রবাসী ও পরিবারের নিরাপত্তা, নারী ও শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্কসহ সবই ‘GenieA’ অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে। লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিং সুবিধা থাকবে। ভবিষ্যতে এতে থাকবে শিশু অপহরণ ও ঘরোয়া সহিংসতা প্রতিরোধে বিশেষ। ব্যবস্থা, ড্রোন নজরদারি, আইনি সহায়তা ও ব্লকচেইন ভিত্তিক সাক্ষ্য প্রমাণ সুরক্ষা।’

 

তিনি আরও বলেন, ‘একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়ে তোলার লক্ষ্যে এই অ্যাপটি চালু করা হয়েছে। যেখানে সিলেটবাসী সবাই আস্থার সাথে চলাফেরা করবে। বাচ্চারা নির্ভয়ে হাসিমুখে স্কুলে যেতে পারবে। রাস্তাঘাটে নারী-পুরুষ সমানভাবে নিরাপদ থাকবে।’

 

সিলেটবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রিয় সিলেটবাসী, আপনাদের নিরাপত্তার জন্য মাঠে পুলিশ কাজ করে। নিরাপদ সিলেট গঠন শুধু পুলিশের একার দায়িত্ব নয়, এটি আমাদের যৌথ স্বপ্ন। এই শহর কেবল ইট-পাথরের সমাহার নয়—এটি আমাদের পরিবার ও ভবিষ্যৎ। পুলিশের একার চেষ্টায় এইসব সম্ভব নয়। আপনার অংশীদারিত্বই গড়ে তুলবে একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট। পুলিশ কমিশনার হিসেবে আমার স্বপ্ন একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়ে তোলা—যেখানে সবাই আস্থার সাথে চলাফেরা করবে, সন্তানরা হাসিমুখে স্কুলে যাবে, নারী-পুরুষ সমানভাবে নিরাপদ থাকবে। আপনারা আছেন বলেই আমাদের কাজের স্বার্থকতা।’

 

সূত্রে :সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102