শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ ::
সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে “আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা” শাখার শুভেচ্ছা বার্তা*

৮ দফা দাবিতে কর্মবিরতির ডাক : বাংলাদেশ সড়ক পরিবহন মালিক কল্যান সমিতির

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
৮ দফা দাবিতে কর্মবিরতির ডাক : বাংলাদেশ সড়ক পরিবহন মালিক কল্যান সমিতির - Banglar Mati

৮ দফা দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন। আগামী ১১ আগস্টের মধ্যে তাদের দাবি না আনলে ওই দিন থেকে টানা ৭২ ঘণ্টা পরিবহন শ্রমিকরা এ কর্মবিরতি পালন করবেন।

বাণিজ্যিক মোটরযানের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করাসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। দাবি সম্বলিত স্মারকলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট উপদেষ্টাসহ সকল দপ্তরে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা আড়াইটার দিকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের হল রুমে সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের সভাপতি এম. এ. বাতেন তাদের আট দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হচ্ছে: সড়ক পরিবহন আইন ২০১৮–এর ৯৮ ও ১০৫ নম্বর ধারা সংশোধন করা; পুরোনো বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল (ইকোনমিক লাইফ) ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করা, সেটা না হওয়া পর্যন্ত পুরোনো গাড়ির বিরুদ্ধে অভিযান স্থগিত রাখা; বাজেটে বাণিজ্যিক যানবাহনের ওপর আরোপিত দ্বিগুণ অগ্রিম আয়কর কমিয়ে আগের মতো বহাল করা; মেয়াদোত্তীর্ণ যানবাহন রাস্তা থেকে সরানোর জন্য সহায়ক হিসেবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহন আমদানির সময়সীমা ৫ থেকে বাড়িয়ে ১২ বছর করা; দুর্ঘটনাকবলিত গাড়ি ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় দেওয়ার বিধান কার্যকর করা; মেয়াদোত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন করা; মহাসড়কে তিন চাকার যানবাহন ও অনুমোদনহীন হালকা যানবাহনের জন্য আলাদা লেন তৈরি করা; এবং ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুত দেওয়া এবং শ্রমিক ফেডারেশনের ১২ দফা বাস্তবায়ন করা।

বক্তারা বলেন, সম্প্রতি সরকার ২০ ও ২৫ বছর বয়সের পুরোনো বাস ও ট্রাক সড়ক থেকে অপসারণের জন্য বিআরটিএকে নির্দেশ দিয়েছে। এতে পরিবহন খাতে অস্থিরতা তৈরি হয়েছে। জেলায় জেলায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে পরিবহন খাতের মালিক-শ্রমিক নেতারা গত ২০ জুলাই যৌথ সভা করেন। সেখানে আট দফা দাবি বাস্তবায়নে সরকারকে ১৫ কার্যদিবস সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্ত হয়।

বক্তারা আরও বলেন, সড়কপথে যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থাপনা সচল রাখার স্বার্থে ১১ আগস্টের মধ্যে বিষয়টি নিষ্পত্তির জন্য সরকারকে অনুরোধ জানানো হচ্ছে। তা নাহলে দেশের পরিবহন মালিক–শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে ১২ আগস্ট সকাল ছয়টা থেকে ১৫ আগস্ট সকাল ছয়টা পর্যন্ত ৭২ ঘণ্টার জন্য সিলেটসহ সারা দেশে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, পণ্যবাহী পরিবহন ও হালকা যানবাহন চলাচল বন্ধ থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102