রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

শহীদের স্মরণে এমজাস’র ৩৬ বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

আরমান আহমেদ চৌধুরী নাঈম
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
শহীদের স্মরণে এমজাস’র ৩৬ বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন - Banglar Mati

২৪-এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাবসহ সারাদেশে পুলিশের গুলিতে নিহত সকল শহীদের স্মরণে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সিলেট (এমজাস) এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।

 

“শহীদের স্মরণে সবুজের অঙ্গীকার: ৩৬ জুলাইয়ে ৩৬টি বৃক্ষরোপণ”—এই প্রতীকী শিরোনামে আজ ৫ আগস্ট, সিলেট নগরীর গুরুত্বপূর্ণ এলাকা কোর্ট পয়েন্ট হতে জিন্দাবাজার সড়কের বিভাজন অংশজুড়ে হরতকি ৫টা, তুলশি ৪টা, দেবদারু ৫টা, অর্জুন ৫, আমলকি ১০টা, চিকরাশি ৬ টা, সুনালো ১টা মোট, ৩৬টি গাছ রোপণ করা হয়।

 

গতকাল ৫ আগষ্ট মঙ্গলবার সাড়ে ১১টায় নগরীর কোর্ট পয়েন্টে শহীদ সাংবাদিক এটিএম তুরাব যেখানে গুলিবিদ্ধ হয় ঠিক সেখানেই এমজাস এর যুগ্ম আহবায়ক মামুন হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম এর পরিচালনায় শুরু হওয়া বৃক্ষ রোপণ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবির পাভেল।

 

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, এমজাস আহবায়ক মাসুদ আহমেদ রনি, বিপিজেএর সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সিলেট উইমেন জার্নালিস্ট ক্লাব সেক্রেটারি শাকিলা ববি, এমজাস সদস্য লতিফুর রহমান উজ্জ্বল, রুমান আহমদ, মহসিন রনি, মো:আজমল আলী, রেজা রুবেল, নয়ন নিমু, তাওহীদুর রহমান, মেহেদী হাসান অপূর্ব, জয়নাল আবেদীন আজাদ ছাড়াও কর্মসূচিতে এমজাস-এর সকল সদস্যগণ ছাড়াও সিলেটের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

 

বৃক্ষরোপণের এই আয়োজনে বিশেষ সহযোগিতা করে সিলেট বন বিভাগ ও ফারমিছ গার্ডেন হোটেল এবং রেস্টুরেন্ট।

 

এমজাস নেতৃবৃন্দ বলেন, “আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও আমাদের পরিবেশ রক্ষার দায়িত্ববোধের প্রতীক। সবুজে গড়ে উঠুক নতুন প্রজন্মের অঙ্গীকার।”

 

এ ধরনের কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে তারা জানান, শহীদের স্মৃতি রক্ষার পাশাপাশি পরিবেশ-সচেতনতা তৈরিতে এমজাস ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করে যাবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102