মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেটে স্কুল ছাত্র সুমেল হত্যা মামলা ৮ জনের মৃত্যুদন্ডের আদেশ

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
সিলেটে স্কুল ছাত্র সুমেল হত্যা মামলা ৮ জনের মৃত্যুদন্ডের আদেশ - Banglar Mati

সিলেটের বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল (১৮) হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ জুলাই) সিলেট মহানগর দায়রা জজ আদালত এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি কামাল হোসেন ।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ১ মে বিশ্বনাথের চৈতননগর গ্রামের নজির উদ্দিনের ক্ষেতের জমি থেকে জোর করে রাস্তায় মাটি তুলতে চান যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। এসময় তাকে বাধা দেন ভুক্তভোগী নজির উদ্দিন, তার চাচাতো ভাই মানিক মিয়া ও ভাতিজা (১০ম শ্রেণি পড়ুয়া স্কুল ছাত্র) সুমেল মিয়া। এতে বাগবিতণ্ডার এক পর্যায়ে সাইফুল আলমের বন্দুকের গুলিতে সুমেল মিয়া নিহত হন। এ ছাড়া তার বাবা ও চাচাসহ আরও ৪ জন আহত হন।

ঘটনার পর ৩ এপ্রিল ২৭ জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের চাচা ইব্রাহীম আলী সিজিল (মামলা নং ৪)। মামলায় সাইফুল আলমকে প্রধান আসামি করে অজ্ঞাত রাখা হয় আরও ১৬ জনের নাম।

পরে তৎকালীন বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী দীর্ঘ তদন্ত শেষে ৩২ জনের বিরুদ্ধে চাঞ্চল্যকর এ মামলার চার্জশিট আদালতে দালিখ করেন। মামলায় মোট ২৩ জন স্বাক্ষ্য প্রদান করেন। মামলার বাদী সিজিল মিয়া আদালতের এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102