শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষ ::
নগরীর পশ্চিম কাজলশাহ এলাকায় আপন ভাইয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ রফিকুল ইসলাম ফেনুর বিরুদ্ধে আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব) 

জকিগঞ্জ (১৯ বিজিবি) এর বিশেষ অভিযানে কোটি টাকার অধিক মূল্যের ৬৫ টি ভারতীয় মহিষ আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
জকিগঞ্জ (১৯ বিজিবি) এর বিশেষ অভিযানে কোটি টাকার অধিক মূল্যের ৬৫ টি ভারতীয় মহিষ আটক - Banglar Mati

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বিশেষ অভিযানে কোটি টাকার অধিক মূল্যের ৬৫ টি ভারতীয় মহিষ আটক

১৩ জুলাই ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন গুয়াবাড়ী বিওপি’র একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মহিষ ৪৫ টি আটক করে। আটককৃত ভারতীয় মহিষের সিজারমূল্য ৭৫ লক্ষ টাকা।

১৪ জুলাই ২০২৫ তারিখ জৈন্তাপুর বিওপি’র একটি আভিযানিক টহল দল সীমান্ত হতে ৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জৈন্তাপুর উপজেলার সারিঘাট নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ২০টি ভারতীয় মহিষ আটক করে। আটককৃত মহিষের সিজারমূল্য ৩০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102