গত ১৯ জুলাই বন্দরবাজার কোর্ট পয়েন্টের সম্মুখে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন কে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ টিয়াশেল, কাঁদানেগ্যাস সহ ছররা গুলি বর্ষন করে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি গণমাধ্যম কর্মীরা ও সেখানে আন্দোলনের তথ্য সংগ্রহ করতে উপস্থিত ছিলেন।
এসময় পেশাগত দায়িত্বপালনকালে পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত হন সাংবাদিক এটিএম আবু তুরাব। তাৎক্ষণিক তাকে সহকর্মীরা প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। নিহত সাংবাদিক আবু তুরাব দৈনিক জালালাবাদের ফটো সাংবাদিক ও জাতীয় দৈনিক নয়া দিগন্ত সিলেট প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।
এদিকে ঐ স্থানে ছররা গুলিতে আরো গণমাধ্যমের আর তিন জন সাংবাদিক আহত হন। ইটপাটকেল, স্প্রিন্টারের আগাতে ও কাঁদানে গ্যাসে গুরুতর আহত হন সিলেট সিটি প্রেসক্লাবের একজন সদস্য- দৈনিক সমাচারের সিলেট জেলা প্রতিনিধি আনন্দ টিভির ক্যামেরাপার্সন ফারুক আহমদ চৌধুরী ও জাতীয় দৈনিক ভোরের সময় সিলেট প্রতিনিধ জনতার ডাক টুয়ান্টিফরডটকম সম্পাদক সিলেট অনলাইন প্রেসক্লাব এর সদস্য জসিম উদ্দিন ও জাকির হোসেন সিলেট প্রতিদিনের ফটো সাংবাদিক।
রক্তাক্ত অবস্থায় আহত ৩ সাংবাদিকদের ঘটনাস্থল থেকে দৈনিক এশিয়ান এইজের ফটো সাংবাদিক কামাল হোসেন মিঠুর ও পথচারীদের সহযোগিতা উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসায় অবহেলা ও মেডিকেলের অভ্যন্তরে ছাত্রলীগ, যুবলীগের মহড়ায় আতংকিত হয়ে অন্যত্র চিকিৎসা নিতে চলে যান।