শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ ::
সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে “আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা” শাখার শুভেচ্ছা বার্তা*

সিলেট ও সুনামগঞ্জে অভিযান কালে সাড়ে ৭ কোটি টাকার চোরাই মাল জব্দ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
সিলেট ও সুনামগঞ্জে অভিযান কালে সাড়ে ৭ কোটি টাকার চোরাই মাল জব্দ - Banglar Mati

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিশাল চোরাচালান জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

শুক্রবার (২৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একাধিক বিওপি দল সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী জব্দ করে।

অভিযান পরিচালিত হয় তামাবিল, সংগ্রাম, দমদমিয়া, বিছনাকান্দি, উৎমা, বাংলাবাজার, সোনালীচেলা, পান্থুমাই, মিনাটিলা ও শ্রীপুর সীমান্ত এলাকায়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় সানগ্লাস, ক্লপ-জি ক্রিম, গরু, সুপারি, কম্বল, চকলেট, আইবল ক্যান্ডি, জুস, মদ এবং অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনকারী নৌকা।

এছাড়া সিলেট ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথভাবে তামাবিল-সিলেট মহাসড়কের ফতেপুর, হরিপুর ও রাধানগর, জাফলং এলাকায় অভিযান চালায়। এ সময় কয়েকটি গোডাউনে রাখা ভারতীয় শাড়ি ও কসমেটিকস সামগ্রী ট্রাকে করে পাচারকালে আটক করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আনুমানিক সিজার মূল্য ৭ কোটি ৫০ লাখ টাকা। এই চোরাচালানবিরোধী অভিযানের বিষয়ে এক প্রেস ব্রিফিং-এ ৪৮ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে বিস্তারিত তুলে ধরেন সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম।

তিনি বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান রোধে বিজিবি সর্বাত্মক অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়েছে। তিনি আরও জানান, জব্দকৃত চোরাচালানী মালামালের ব্যাপারে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102