সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

গোয়াইনঘাটে চোরাকারবারি হোছন কতৃক ছায়াদ আলীর উপর হামলা : কোর্টে মামলা

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
গোয়াইনঘাটে চোরাকারবারি হোছন কতৃক ছায়াদ আলীর উপর হামলা : কোর্টে মামলা - Banglar Mati

গোয়াইনঘাটের কুলুম ছড়ার পাড়ে চোরাকারবারি হোছন আহমদ ওরফে হোছন চোরা ও তার সহযোগীদের হামলার শিকার হন একই গ্রামের মৃত: আতাউর রহমানের ছেলে ছায়াদ রহমান

 

গত ১৩ জুন সোমবার দিবাগত রাত ১১ টা ৪৫ মিনিটে কুলুম ছড়ার পারের চিহ্নিত চোরাকারবারি হোছন আহমদ ওরফে হোছন চোরা (৩৮) তার স্ব সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে ছায়াদ রহমানের বসত বাড়ীতে গিয়ে দেশীয় অস্ত্র সজ্জা সজ্জিত হয়ে দরজায় ডাকাডাকি করে। তখন তিনি দরজা খুললে কোন কিছু বুঝে উঠার আগেই তাকে জোরপূর্বক তাদের বাড়ীতে নিয়ে আসে। এসময় হোসন ও জলিল তাকে জড়িয়ে ধরলে রাজন, করিম, নুর শুন্যর উপর তুলে হোসনের বাড়ীতে নিয়ে যায়।

সেখানে তাকে হাত-পা বেঁধে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে জখম করে। পরে তাঁকে হত্যার উদ্দেশ্যে মাথায় করতে গেলে ছোয়াদ মাটিতে লুটিয়ে পড়লে কোন রকম বেঁচে যান। তখন জলিল তাহার বুকের উপর দাঁড়িয়ে মৃত্যু নিশ্চিত করতে কাঠের রুল দ্বারা শরীরের বিভিন্ন অংশে ও পায়ে আঘাত করিয়া পা ভেঙে দেওয়ার চেষ্টা করে।

এদিকে এই খবর শুনে ছায়াদের ছোট ভাইয়ের স্ত্রী উদ্ধার করতে আসলে করিম ও রাজন তাকে মারপিট করার এক পর্যায়ে তার শরীর থেকে কাপড়চোপড় টেনে খুলে শ্লীলতাহানি করে। পরবর্তীতে হোছন ঘরের ভিতর ডুকে আলমারি খুলে নগদ (৬০,০০০) হাজজার টাকা, ২ ভরি ওজনের স্বর্নালংকার যার বর্তমান মুল্য (১,৭৫,০০০ টাকা) নিয়ে যায়।

পরে আমার শোর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা তাকে ধাক্কা মেরে ফেলে চলে যায়। গুরুতর আহত অবস্থায় ১৪ জুন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে ১৫ জুন হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়।

এই ঘটনার পর চিকিৎসা শেষ করে ছায়াদ রহমান সুবিচারের জন্য গোয়াইনঘাট থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানায় মামলা নেওয়া হয়নি। থানায় মামলা নিতে অপারগতা প্রকাশ করলে ১৬ জুন ছায়াদ সিলেট জেলা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে অভিযোগ করলে আদালত তা আমলে নেয়। যার মামলা -গোয়াইনঘাট সি,আর, মোকাদ্দমা নং- ২১৫/২০২৫

মামলার আসামি যারাঃ৷ (১) হোছন চোরা (৩২), পিতা-মৃত রফিক উদ্দিন (২) জলিল (৩৮), পিতা-মৃত মফুর উদ্দিন (৩)রাজন (৪০), পিতা-মৃত রফিক উদ্দিন
(৪) করিম (৫০), পিতা-মৃত মফুর উদ্দিন (৫) নুর (৪৯), পিতা-মৃত রফিক উদ্দিন। সর্ব সাং- কুলুম ছড়ারপার, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেট গং ২/৩ জন অজ্ঞাতনামা

পরবর্তীতে আদালত মামলার তদন্তভার ডিবিতে প্রেরন করে জুলাই মাসের ৭ তারিখের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করার আদেশ করেন।

মামলার তথ্য সুত্র ও এলাকাবাসীর মাধ্যমে জানা যায়, হোছন আহমদ ওরফে হোছন চোরা সহ আসামিগণ সীমান্ত এলাকায় গরু, চিনি, মাদক, চোরাচালান সহ নানান অপরাধ মুলক কর্মকান্ডের সাথে জড়িত ছিল। ছায়াদ রহমান তাদের এসব অপরাধ মুলক কাজের বিরুদ্ধে প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। যার প্রেক্ষিতে গত ১৩ জুন আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে মধ্যরাতে ছায়াদ রহমানের বাড়িতে গিয়ে হামলা চালায় ও নগদ অর্থ, স্বর্নালংকার লুটপাট করে পালিয়ে যায়।

এব্যাপারে সাপ্তাহিক বাংলার মাটির প্রতিবেদক গোয়াইনঘাট থানার ওসি তোফায়েল সরকারের মুঠোফোনে কল করে মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন, আমি এখন একটু ব্যস্ত আছি। মামলার বিষয়টি আমার জানা নাই বিস্তারিত জেনে আপনাকে পরে জানানো হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102