শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ ::
সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে “আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা” শাখার শুভেচ্ছা বার্তা*

সিলেটে যৌথবাহিনীর অভিযান : বন্ধ হলো ৩০ ক্রাশার মেশিন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
সিলেটে যৌথবাহিনীর অভিযান : বন্ধ হলো ৩০ ক্রাশার মেশিন - Banglar Mati

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধোপাগুল এলাকায় যৌথবাহিনীর উপস্থিতিতে টাস্কফোর্সের অভিযানে ৩০টি ক্রাশার মেশিনের মিটার খুলে নেয়া হয়েছে এবং ক্রাশার এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার (১৬ জুন) বেলা ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা দেবনাথের নেতৃত্বে সোমবার বেলা ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধোপাগুল এলাকায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে ধোপাগুল বাজারের ৩০টি ক্রাশার মেশিনের মিটার খুলে নেওয়া হয়েছে এবং ক্রাশার এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট ভিউকে জানান, যৌথবাহিনীর উপস্থিতিতে টাস্কফোর্সের অভিযানে সিলেটের ধোপাগুলে ক্রাশার এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় এবং এই সময় ৩০টি ক্রাশার মেশিনের বিদ্যুতের মিটার খুলে নেওয়া হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102