দুই কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় সাংবাদিক জামাল আহমদ কে ফাঁসানোর অপচেষ্টা। জামাল উদ্দিন সিলেট সিটি প্রেসক্লাবের সদস্য।
এব্যাপারে জামাল উদ্দিন সোস্যাল মিডিয়া ফেসবুকে তার সাথে ঘটে যাওয়া ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জানান আমার অপরাধ আমি একজন সাংবাদিক। আমি আমার রিপোর্টের মাধ্যমে আমার আশপাশের এলাকা সহ সিলেটের বিভিন্ন জায়গার অপরাধ মুলক কর্মকান্ডের সংবাদ প্রকাশ করি। এতে অপরাধীরা আমাকে বিগত সময়ে নানান হুমকি ধামকি ও দিতো। তারই প্রক্ষিতে গত ২৭ মে টিলা গাঁওয়ের দুই কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় আমাকে জড়িয়ে নানান অপপ্রচার ও তাদের পরিবারকে আতাত করে ফাঁসানোর পায়তারা করে। পরবর্তী তে ঐ কিশোরীর পরিবার আমার কাছে ক্ষমা চায়।
তিনি তার ফেসবুকে পোস্ট করেন : গত ২৭/০৫/২৫ইং তারিখ সকালে সিলেট নগরীর টিলার গাঁও পয়েন্ট হইতে দুই কিশোরী নিখোঁজ হয়! গতকাল রাতে পুলিশের সহযোগিতায় নগরীর ৩৯ নং ওয়ার্ড পীরপুর গ্রাম থেকে ঐ দুই কিশোরীকে উদ্ধার করা হয়।

দুই কিশোরী নিখোঁজ হয়েছে মর্মে তাদের অভিভাবকগন এয়ারপোর্ট থানায় গত ২৯/০৫/২৫ইং তারিখ সাধারণ ডায়েরি করেন। দুই কিশোরী নিখোঁজ হয়েছে এবং নিখোঁজের সাথে আমার এবং আমার ছোট ভাই সহ নিখোঁজকৃত এক কিশোরীর চাচাত ভাইয়ের সম্পৃক্ততা রয়েছে বলে এক কিশোরীর মা অভিযোগ তোলেন।
আমরা তাৎক্ষণিক কোন ধরনের প্রতিক্রিয়া না জানিয়ে বিচক্ষণতার পরিচয় দিয়ে দুই কিশোরীকে খুঁজে বের করার কাজ শুরু করি। আমাদের টিম গতকাল ৪ দিন পর দুই কিশোরী ৩৯ নং ওয়ার্ডের পীরপুর গ্রামে থাকার বিষয়টি নিশ্চিত করতে সক্ষম হয়। এবং নিখোঁজ কান্ডে জড়িত, আমাদের উপর অভিযোগ তোলা এক কিশোরীর মা সহ দুই ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে বলে নিশ্চিত হই। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় তাদের সেখান থেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত দুই কিশোরী, পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে দেয়া স্টেটমেন্ট অনুযায়ী এলাকার এক ব্যক্তির নাম উল্লেখ করেন। তাদেরকে স্থানীয় ঐ যুবক এলাকা থেকে সরিয়ে নিখোঁজ করেছে এবং ৩৯ নং ওয়ার্ডের পীরপুর গ্রামে ভাড়া বাসায় আটকে রাখার বিষয়টিও নিশ্চিত করেছে।
সর্বশেষ দুই কিশোরীকে, পুলিশের মাধ্যমে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।
অদ্য বাদ যোহর, নিখোঁজ কান্ডে আমাদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ তোলা ঐ কিশোরীর মা আমার কাছে এসে ক্ষমা চেয়েছেন!
উক্ত বিষয়টি আইনগত এবং তদন্তনাধীন হওয়ায় এখনই কারও নাম পরিচয় উল্লেখ করা হয় নি।