মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেট রেলওয়ে ষ্টেশনে দুদকের অভিযান

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
সিলেট রেলওয়ে ষ্টেশনে দুদকের অভিযান - Banglar Mati

নানা অনিয়মের অভিযোগে সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় টিকিট কালোবাজারি, নতুন প্লাটফর্ম নির্মাণে অনিয়ম, টেন্ডার ছাড়া রেলওয়ে বিভাগের পুরাতন রড বিক্রি করে টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে।

এসব ঘটনার অধিকতর তদন্তের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলে জানায় দুদক।

বুধবার ( ২৮ মে) দুপুর সাড়ে ১২টা থেকে এই অভিযান পরিচালনা করে দুদক সিলেট কার্যালয়।

অভিযানে স্টেশনে টিকিট কালোবাজারির প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর সাথে জড়িত ১জনকে চিহ্নিত করা হয়েছে। একই সাথে নকশা ছাড়া নতুন প্লাটফর্ম নির্মাণ, নির্মাণ কাজে নিম্নমানের সরঞ্জাম ব্যবহারেরও সত্যতা মিলেছে।

এছাড়া রেলওয়ে প্রকৌশল বিভাগের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে টেন্ডার ছাড়া রেলওয়ে বিভাগের সড়ে ৩ টন পুরাতন রড বিক্রি করে দেড় লাখ টাকা আত্মসাত অভিযোগেরও প্রাথমিক সত্যতা প্রমানিত হয়েছে।

এসব অভিযোগে বিষয়ে অধিকতর তদন্ত করা হবে বলে জানান অভিযানে নেতৃত্ব দেয়া দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন ও দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার।

মুল রিপোর্টঃ কওমি কন্ঠ

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102