শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সর্বশেষ ::
সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে “আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা” শাখার শুভেচ্ছা বার্তা*

সিলেটের মোগলাবাজারে ব্যবসায়ীকে হত্যার হুমকি থানায় জিডি

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২১ মে, ২০২৫
সিলেটের মোগলাবাজারে ব্যবসায়ীকে হত্যার হুমকি থানায় জিডি - Banglar Mati

সিলেটের মোগলাবাজারে এক পোলট্রি ব্যবসায়ীকে হত্যার হুমকি দেওয়ায়, মোগলাবাজার থানায় সাধারণ ডায়রী( জিডি) দায়ের করা হয়েছে।

জানা যায় মোগলাবাজার থানার আকিলপুর গ্রামের মৃত এখলাছুর রহমানের পুত্র এফ এ সাজান ২০২৪ ইং সালের মার্চ মাস থেকে তাহার নিজ বাড়ীতে শেড তৈরি করে পোলট্রি ফার্মের ব্যবসা শুরু করেন। সেই ব্যবসা পরিচালনার জন্য তিনি তাহার নিজ গ্রামের জমির আলীর পুত্র আল মুমিন আহমদকে কর্মচারী নিয়োগ করে ব্যবসার পুরো দায়িত্ব তাকে বুঝিয়ে দেন।

 

এক নাগারে মার্চ ২০২৪ইং থেকে ২০২৫ ইং সালের জানুয়ারি পর্যম্ত ১০ মাস ব্যবসা করার পর কর্মচারী আল মুমিন আহমদ এর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ করেন ব্যবসায়ী সাজান। তখন তিনি আল মুমিন আহমদকে টাকা বের করতে চাপ সৃষ্টি করলে মুমিন ব্যবসায়িক হিসাবে গুলমাল করে কোম্পানিতে টাকা জমা আছে বলে দেই দিচ্ছি করে সময় ক্ষেপন করতে থাকেন।

 

বিষয়টি ব্যবসায়ী সাজনের সন্দেহ হলে তিনি মুমিনকে যে কোনভাবে টাকা মাঠ থেকে আদায় করতে বলেন। তাগাদা পেয়ে আল মুমিন আহমদ নিজেকে চাপ থেকে বাঁচাতে তিনটি চেক পাতায় ৩৫ লক্ষ ৫০ হাজার টাকা লিখে ব্যবসায়ী এফ এ সাজনের কাছে জমাদেন। এরপর আরো দুই মাস পার হলেও আল মুমিন টাকা দিতে না পেরে আত্নগোপন করে ঢাকায় চলে যায়। এরপর ফিরে এসে স্থানীয়ভাবে বিচার সালিশের মাধ্যমে আবারও টাকা দিবে বলে স্থানীয় পঞ্চায়েতের কাছ থেকে সময় নেয়।

 

কিন্তু টাকা না দিয়ে উল্টো তরিখের দিন আবারও আল মুমিন আত্নগোপনে চলে যায়। ফলে টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় টাকা উদ্ধার করতে ব্যবসায়ী এফ এ সাজান বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে পাওনা টাকা আদায়ে বিবাদী আল মুমিনকে নোটিশ পাঠান। এই নোটিশ পাওয়ার পর আল মুমিন আহমদ বিভিন্নভাবে ব্যবসায়ী সাজানকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন।

 

তারই ধারাবাহিকতায় গত ০৮/০৪/২০২৫ইং তারিখ বিকাল আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় সিলেট থেকে বাড়ী ফেরার পথে স্থানীয় নয়াবাজার এলাকায় অপরিচিত ২ জন লোক সাজান এর মোটরসাইকেল থামিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে ঐ দুই যুবক আল মুমিনের সাথে পাওনা টাকার বিষয়টি শেষ করতে বলে, শেষ না করলে সাজান অথবা তার পরিবারের যে কোন সদস্যকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

এরপর এফ এ সাজান পরিবার এবং নিজের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে গত ১১/০৪/২০২৫ ইং তারিখে মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) দায়ের করেন। জিডি নং ৫২৬/২৫ ইং।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102