শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ ::
নগরীর পশ্চিম কাজলশাহ এলাকায় আপন ভাইয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ রফিকুল ইসলাম ফেনুর বিরুদ্ধে আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব) 

পুলিশ টোকন বলতে কোন শব্দ নাই : পুলিশ সুপার মো. রেজাউল করিম

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
পুলিশ টোকন বলতে কোন শব্দ নাই : পুলিশ সুপার মো. রেজাউল করিম - Banglar Mati

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেছেন, পুলিশ টোকেন বলতে কোনো শব্দ নেই। এ ধরনের অনৈতিক কাজের সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। কেউ এ ধরনের কাজে জড়িত থাকলে তথ্য দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।

 

 

তিনি বলেন, রেজিস্ট্রেশনবিহীন অবৈধ অটোরিকশা সড়ক দুর্ঘটনার মূল কারণ। তাই মহাসড়কে অবৈধ গাড়ি চলাচল করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উচ্চ আদালতের নির্দেশনা মোতাবেক কোনো ধরনের থ্রি হুইলার মহাসড়কে চলার অনুমোদন নেই। যে কারণে রেজিস্ট্রেশনপ্রাপ্ত কিংবা রেজিস্ট্রেশনবিহীন সব ধরনের সিএনজি অটোরিকশাই মহাসড়কে চলতে পারবে না।

 

বুধবার সকালে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির উদ্যোগে আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি- শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. রেজাউল করিম এসব কথা বলেন।

মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আমিনুজ্জামান জোয়াহিরের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালিক সমিতির সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।

 

এ সময় বক্তব্য রাখেন- সিলেট জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. সুহেল আহমদ, সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, সহ সভাপতি মো. শামসুউদ্দিন বাবুধন, মোক্তার আহমদ, আব্দুল মন্নান, শাহ নূরুর রহমান, মো. রিয়াদ আহমদ, সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মো. ইফতেখার হোসেন সুহেল, সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমদ, জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেল ও মো. সিরাজ উদ্দিন রেজা, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুমান আহমদ ও মো. আব্দুল মুকিত মুকুল, সিলেট জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হাজী ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিত, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সদস্য, মো. নজরুল ইসলাম চৌধুরী, মো. আজিজুর রহমান, নিয়াজ উদ্দিন, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি জুলহাস হুসেন বাদল ও সাধারণ সম্পাদক মো. ইউনুছ মিয়া প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102