বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

সিলেটের সীমান্তে অবৈধ ভাবে পুশ করায় ১৬ জন নারী-পুরুষ আটক

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
সিলেটের সীমান্তে অবৈধ ভাবে পুশ করায় ১৬ জন নারী-পুরুষ আটক - Banglar Mati

সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল বুধবার (১৪ মে) সকালে তাদের আটক করে।

 

এদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২ জন শিশু রয়েছেন।এদের ভারতীয় সীমান্তবাহীনি বিএসএফ পুশ-ইন করিয়েছে বলে জানা গেছে।

 

বিজিবি সূত্র জানায়- গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। পরে আটগ্রাম সীমান্ত এলাকা  দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় এই ১৬ জনকে আটক করা হয়েছে। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান- সীমান্তে ভারতীয় অনুপ্রবেশ ঠেকাতে ১৯ বিজিবির আওতাধীন সকল সীমান্তে টহল জোরদার করা হয়েছে। আজ (বুধবার) যাদেরকে পুশ-ইন করানো হয়েছে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102