বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

নগরীর বুরহান উদ্দিনে ডাকাতির প্রস্তুতি কালে আটক ৬

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ১১ মে, ২০২৫
নগরীর বুরহান উদ্দিনে ডাকাতির প্রস্তুতি কালে আটক ৬ - Banglar Mati

সিলেট নগরীর বন্দরবাজার থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৬ জন ডাকাতকে গ্রেফতার করে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ।

রবিবার (১১ মে) আনুমানিক ৩টার দিকে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পেছনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার আইটপাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে মো. নাজিম উদ্দিন (২৭), সিলেটের জালালাবাদ থানার পাঠানটুলা এলাকার শাহজান মিয়ার ছেলে কাউসার আহমদ (৩০), হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার হরিপুর এলাকার শামীম মিয়ার ছেলে রাজু মিয়া (২১), সিলেটের মোগলাবাজার থানার সিলাম মাঝপাড়া এলাকার হোসেন মিয়ার ছেলে শুভ আহমদ (২৬), সিলেটের কোতোয়ালী বেতের বাজার এলাকার কালাই মিয়া স্বপন আহমদ (২৫), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বাজিতপুর নান্দিনা এলাকার আব্দুস সালামের ছেলে সাগর মিয়া (৩০)।

জানা যায়, রোববার (১১ মে) আনুমানিক ৩টার দিকে নগরীর বন্দরবাজারস্থ কাষ্টঘর সুইপার কলোনীর বিপরীতে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পেছনে ১২/১৫ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৬জন ডাকাতকে গ্রেফতার করে এ সময় অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত দৌঁড়ে পালিয়ে যায়। এসময় গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে ৪টি ধারালো চাকু, ১টি ধারালো রামদা ও ১টি ধারালো লম্বা ছুরি উদ্ধার করা হয়।

সিলেট মেট্টোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এডিসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্দরবাজার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৬জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102