রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

যুবলীগ নেতা ডেভিল কামালের প্রতারনার শিকার হাছনা বেগমসহ অর্ধ শতাধিক

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
যুবলীগ নেতা ডেভিল কামালের প্রতারনার শিকার হাছনা বেগমসহ অর্ধ শতাধিক - Banglar Mati

প্রতারনার করে অর্থ আত্মসাৎ করার অভিযোগ অহরহ। তেমনি এক প্রতারনার শিকার সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর রানীগঞ্জের রৌয়াইল গ্রামের বাসিন্দা মোছাঃ হাছনা বেগম (৩৭)। হাছনা বেগমের স্বামী মুহিবুর রহমান গ্রীস প্রবাসী। বর্তমানে তিনি ৪৭/৪ বি প্রমুক্ত একতা বাগবাড়ী এলাকার বাসিন্দা।

 

জানা যায় হাছনা বেগমের স্বামী মুহিবুর রহমান ও অভিযুক্ত কামাল আহমদ দুজনেই প্রবাসী। দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। এক পর্যায়ে কামাল আহমেদ হাছনা বেগম কে ধর্মীয় বোন হিসাবে সম্পর্কের ভীত মজবুত করেন। এবং তাকে কামাল আহমদের মালিকানাধীন বাগবাড়ী নরসিংটিলা, বাসা নং-৪৭/৪ বি প্রমুক্ত একতা বাসায় বিনা ভাড়ায় থাকতে দেন। এক সময় এই সম্পর্কের সুত্রে কামাল প্রতারনার ছক আঁকতে শুরু করে। মুহিবুর রহমান ও তার স্ত্রী হাছনা বেগম কে শহরে জায়গার মালিক হওয়ার স্বপ্ন দেখিয়ে হাতিয়ে নেয় প্রায় ৩৩ লাখ টাকা। দীর্ঘ দিন অপেক্ষায় থেকে জায়গা তো দুরে থাক টাকার ও কোন হদিস নাই। নানান টালবাহানা করতে থাকেন। একসময় তিনি বিভিন্ন লোক মারফতে হুমকি ধামকি দিতে থাকেন। কামাল যে একটি দুর্ধষ প্রতারক তা জানতেন না আছমা বেগম ও তার স্বামী মুহিবুর রহমান।

 

এদিকে স্থানীয় সুত্রে জানা যায় কামাল আহমদ যুক্তরাজ্য ম্যানচেষ্টার যুবলীগ নেতা ছিল। তার প্রতারনা, হামলা, মামলায় ফাঁসানোর চক্রান্তে পড়ে অনেক হয়েছেন নিঃস্ব। কেউ আবার তার কাছে পাওনা টাকার শোকে মানষিক ভাবে বিকারগ্রস্ত। বিদেশে পাঠানো, ব্যবসা, ও জায়গা দেওয়ার কথা বলে মানুষের নিকট হতে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে অজস্র।

 

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের বিএনপির নেতাকর্মীকে জুলুম-নির্যাতন করেছে ডেভিল কামাল। এলাকা ও সিলেটের বিভিন্ন জায়গায় তাকে আইজি কামাল বলে ডাকা হত। বিগত সময়ে সে আইজিপির ব্যাজ সহ পুলিশ পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। এরপর থেকে তার নামের সাথে আইজি কামাল সংযুক্ত হয়।

 

জানা যায় বিগত ৩ আগষ্ট ডেভিল যুবলীগ নেতা কামাল কাউন্সিলর আজাদ,জাহাঙ্গীর, জিয়া, ও ছাত্রলীগ নেতা নাজমুলকে সাথে নিয়ে শিবগঞ্জ খরাদি পাড়ায় একটি বাসা দখলের চেষ্টা করলে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে জুলাই আগষ্টের আন্দোলনের পর বিগত ০৭ আগস্ট সাদিপুর সি বল্কের বাসিন্দা মারুফ আহমদ বাদী হয়ে পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমিন, সাবেক মেয়র আনোয়ার উজ্জামান চৌধুরী যুবলীগ নেতা কামালসহ ৬১ জন আরো ৪০/৫০ কে আসামি করে শাহপরান থানায় মামলা দায়ের করেন শাহপরান থানার মামলা নং- ০৭/২৯০ স্মারক নং- ৬১১০(০৫)/০১ তারিখঃ ০৬/১১/২৪

ডেভিল কামাল মামলার আসামি হলে পুনঃরায় দেশ ত্যাগ করে।

 

তাছাড়া জৈনক যুক্তরাজ্য প্রবাসী মহিলা ( ব্যারিষ্টার) এর নিকট থেকে ব্যবসার কথা ১ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তাছাড়া ও উপশহর এফ বল্কের আরো একটি বাসা জবরদখল করে। বিগত ৫ আগষ্টের আন্দোলনের পর উপশহর এলাকার বাসিন্দা খরাদি পাড়া ও উপশহরের বাসা দুটি আবার দখলমুক্ত করা হয়।

এর আগে কামালের নামে প্রতারনার অভিযোগ এনে বেশ কয়েকটি অভিযোগ বিভিন্ন থানায় দায়ের করেন কয়েকজন ভুক্তভোগী।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102