মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

সিলেটে প্রবাসীদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের শিক্ষার প্রসার বেকারত্ব নিরসনসহ সামগ্রিক উন্নয়নে কাজ করবো —বদরুজ্জামান সেলিম

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
সিলেটে প্রবাসীদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের শিক্ষার প্রসার বেকারত্ব নিরসনসহ সামগ্রিক উন্নয়নে কাজ করবো -বদরুজ্জামান সেলিম - Banglar Mati

যুক্তরাজ্যে অবস্থানরত জৈন্তাপুর গোয়াইনঘাট কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসীদের মধ্যে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীগঞ্জ ইউকে অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার (০৯ এপ্রিল) দুপুর ১২ ঘটিকায় লন্ডনের স্টেপনি গ্রিন অ্যাস্ট্রোটার্ফ মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় কোম্পানীগঞ্জ উপজেলা এবং রানার্স আপ হয় গোয়াইনঘাট উপজেলা।

 

উক্ত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সম্মানিত সদস্য ও সিলেট ৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম।

 

প্রধান অতিথির বক্তব্যে বদরুজ্জামান সেলিম নিজেকে একজন সাবেক ফুটবলার ও ক্রীড়াবিদ হিসেবে উপস্থাপন করে বলেন, শত ব্যস্ততার মাঝেও সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের প্রবাসীরা ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে একত্রিত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি করেছেন। এরকম সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, বিগত দিনগুলোতে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর ছিল অবহেলিত। ক্ষমতাসীনরা কেবল তাদের আখের গুছিয়েছে, এ জনপদের উন্নয়নে কোন পদক্ষেপ নেয়নি। অথচ প্রাকৃতিক সম্পদে ভরপুর এ জনপদের রয়েছে অপার সম্ভাবনা।

 

দলের মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের অবকাঠামো ও পর্যটন শিল্পের উন্নয়ন, শিক্ষার প্রসার, বেকারত্ব নিরসনসহ সামগ্রিক উন্নয়নে কাজ করবো। তিনি সিলেট ৪ আসনের মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি আফজাল রশিদ সেলিমের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবু সুফিয়ান ডালিম, কমিউনিটি নেতা আশরাফ গাজী, গোয়াইনঘাট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম জিলানী, কোম্পানীগঞ্জ এসোসিয়েশনের সাবেক সেক্রেটারি শহীদুর রহমান, কমিউনিটি নেতা এনামুল হক, টাওয়ার হ্যামলেট কেয়ারার এসোসিয়েশন সভাপতি মিছবাহ উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি ক্যাপশন: যুক্তরাজ্যে অবস্থানরত জৈন্তাপুর গোয়াইনঘাট কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসীদের মধ্যে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, সিলেট মহানগর বিএনপির সম্মানিত সদস্য ও সিলেট ৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102