শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

গোলাপগঞ্জে মাদ্রাসা ছাত্র আবু তাহেরের অপহরণ কারীরা অধরা : পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
গোলাপগঞ্জে মাদ্রাসা ছাত্র আবু তাহেরের অপহরণ কারীরা অধরা : পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন - Banglar Mati

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আবু তাহের (১৯) নামের এক মাদরাসা ছাত্রকে পিঠিয়ে মারাত্মক আহত করার ঘটনায় থানায় মামলা দায়ের হলেও এখন কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

গুরুতর আহত আবু তাহের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নলুয়া কান্দিগ্রাম এলাকার আব্দুস সালামের ছেলে। সে শ্রীরামপুর দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী।

২৮ মার্চ রাত ১২টায় আবু তাহেরকে মোবাইল ফোনে ডেকে নিয়ে নির্মমভাবে পিঠিয়ে আহত করে সন্ত্রাসীরা। এসময় তাকে বিদ্যুতিক শক দিয়ে তার কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মধ্যরাত পর্যন্ত নির্যাতন চালিয়ে মৃত ভেবে তাকে গাজী বোরহান উদ্দিন সড়কের পাশে ফেলে চলে যায় দুবৃর্ত্তরা। বর্তমানে আহত আবু তাহের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিসিইউতে ভর্তি আছে।

এ ঘটনায় ৩ এপ্রিল আহতের চাচা নূরুল ইসলাম বাদি হয়ে গোলাপগঞ্জ থানায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪-৫জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন নলুয়া কান্দিগ্রামের মৃত আব্দুর রহিম চেরাগের ছেলে রাহেল আহমদ (২২), একই গ্রামের লায়েক আহমেদের ছানি আহমদ (২০), তুরুকভাগ পশ্চিমপাড়া গ্রামের ফরহাদ আহমদ (২০), দাসপাড়া এলাকার আব্দুল আজিদের ছেলে মাহবুবসহ (২০) অজ্ঞাত নামা আরও ৫/৬জন আসামি।

এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান, আসামিরা পলাতক আছে, তাদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102