শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

গৃহযুদ্ধের পরিকল্পনার’ অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
গৃহযুদ্ধের পরিকল্পনার' অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা - Banglar Mati

‘গৃহযুদ্ধের পরিকল্পনা’ ও ‘সরকার উৎখাতের ষড়যন্ত্রের’ অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

স্বরাষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ – সিআইডি এই মামলা করেছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন সংস্থাটির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান।

এ ব্যাপারে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তিও পাঠিয়েছেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জয় বাংলা ব্রিগেড নামীয় অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা, ছিল বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্রও।”

এজাহারের কথা উল্লেখ করে বলা হয়েছে, গোয়েন্দা তথ্য থেকে জানতে পারেন গত ১৯শে ডিসেম্বর অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে ‘জয় বাংলা ব্রিগেড’ গঠন করে “একটি গৃহযুদ্ধের মাধ্যমে পলাতক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেয়া এবং তা নিশ্চিতকরণের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে যাবেন বলে অনেকেই প্রত্যয় ব্যক্ত করেন”।

“মোট ৫৭৭ জন অংশগ্রহণকারী দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে উক্ত জুম মিটিংয়ে অংশগ্রহণ করে এবং শেখ হাসিনার সমস্ত নির্দেশ পালন করার ব্যাপারে একাগ্রচিত্তে মত প্রকাশ করে,” উল্লেখ করা হয় বিবৃতিতে।

বিবিসি বাংলাকে জসিম উদ্দিন খান বলেন, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আজ মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলা আমলে নিয়ে সিআইডিকেই তদন্তের নির্দেশ দিয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102