শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

সিলেটে আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের সক্রিয় সদস্য মাজহারুল কে আটক করেছে সেনাবাহিনী

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
সিলেটে আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের সক্রিয় সদস্য মাজহারুল কে আটক করেছে সেনাবাহিনী - Banglar Mati

ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রামগামী আন্ত নগর ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের সক্রিয় সদস্যকে মাজহারুল হককে (২৮) আটক করেছে সেনাবাহিনী। বুধবার (২৬ মার্চ) রাত দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করে সেনাবাহিনী। আটক মাজহারুল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের বুকিং সহকারী। আটক বুকিং সহকারী মাজহারুল হক কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধলেশ্বর গ্রামের মো. ইমদাদুল হকের ছেলে।

 

জানা যায়, এবারই প্রথমবারের মতো বাংলাদেশ রেলওয়ে শতভাগ টিকিট অনলাইন প্ল্যাটফরম সহজ ডট কমের মাধ্যমে বিক্রি করছে। ঈদ উপলক্ষে অধিকসংখ্যক মানুষ ঘরে ফেরার সুযোগকে কাজে লাগিয়ে শায়েস্তাগঞ্জে রেলওয়ের কতিপয় অসাধু ব্যক্তি ট্রেনের টিকিট কালোবাজারির সাথে জড়িয়ে পড়েছে। মাধবপুর উপজেলার সেনাবাহিনী গোয়েন্দা নজরদারি চালিয়ে চক্রটির সন্ধান পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে বুকিং সহকারীকে আটক করা হয়েছে। পরে বুকিং সহকারী মাজহারুল হককে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী মাজহারুল হক গোপনে প্ল্যাটফরমে ছদ্মবেশে এক যাত্রীর কাছে চোরাইভাবে টিকিট বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। তাকে রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102