শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার - Banglar Mati

সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত হাফিজুর রহমান জাবের মৌলভীবাজার জেলার বড়লেখা থানার সতপুর ইউনিয়নের বর্ণি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। তিনি বর্ণি সতপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক।

পুলিশ জানায়, গত রোববার (২৩ মার্চ) ভোর ৫ টার দিকে কোতোয়ালী মডেল থানার নাইওরপুল এলাকায় আনুমানিক ২০/২৫ জনের একটি মিছিল বের হয়। যা স্যোশাল মিডিয়ায় আসে। পরে পুলিশ বিভিন্ন মাধ্যম হতে ভিডিও ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে মিছিলে অংশগ্রহনকারীদের শনাক্ত করে তাদের গ্রেফতারে অভিযানে নামে। এর অংশ হিসেবে এক সাড়াশী অভিযানে মঙ্গলবার ভোরে বড়লেখা থেকে জাবেরকে গ্রেফতার করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত জাবেদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। শিঘ্রই তাদের গ্রেফতার করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102