শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন - Banglar Mati

আওয়ামী লিগ’ নামে নতুন একটি রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন উজ্জ্বল রায় নামের এক ব্যক্তি। সোমবার (২৪ মার্চ) ইসির সংশ্লিষ্ট (জারি) শাখায় এ আবেদন করেন তিনি।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, উজ্জ্বল রায় নিজেকে ‘আওয়ামী লিগ’ নামের ওই সভাপতি দাবি করেছেন। আবেদনপত্রটি ইতোমধ্যে জারি শাখায় দাখিল করা হয়েছে।

নিবন্ধন আবেদনে দেখা যায়, ‘আওয়ামী লিগ’ নামের ওই রাজনৈতিক দলের প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। দলের কার্যালয়ের ঠিকানায় ‘বঙ্গবন্ধু এভিনিউ’ উল্লেখ করা হয়েছে। তবে সেখানে সড়ক বা বাড়ি নম্বর উল্লেখ নেই।

দল গঠনের তারিখ হিসেবে ২৪ মার্চ উল্লেখ রয়েছে। পাশাপাশি দলের যে কমিটি রয়েছে তার মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলেও উল্লেখ করা হয়েছে। তবে কোন সালের ৩০ এপ্রিল সে বিষয়ে কিছু বলা হয়নি।

দলের নিবন্ধন চেয়ে আবেদন করা উজ্জ্বল রায় নিজেকে সভাপতি হিসেবে উল্লেখ করেছেন। তার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। বাবার নাম নরেশ চন্দ্র রায়, মা পারুল রায়।

সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, উজ্জ্বল রায় নিজেকে দলটির সভাপতি দাবি করেছেন। আমরা যে কোনো আবেদন গ্রহণ করি, তবে আইনগত দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন দিতে গণবিজ্ঞপ্তি দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২০ এপ্রিল আবেদন করার শেষ সময় হবে। এরইমধ্যে ‘আওয়ামী লিগ’ নামে আবেদনপত্র জমা পড়ল ইসিতে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102