শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

সিলেটের মেজর টিলায় লাকী নামের কিশোরীর অস্বাভাবিক মৃত্যু

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
সিলেটের মেজর টিলায় লাকী নামের কিশোরীর অস্বাভাবিক মৃত্যু - Banglar Mati

সিলেটে লাকী আক্তার নামের এক কিশোরী গৃহপরিচারিকার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ বলছে, নিহতের গলায় একধরনের বিষের আলামত পাওয়া গেছে। তবে পরিবারের অভিযোগ, নগরের মেজরটিলা এলাকায় ডাক্তার জাকারিয়া আহমেদ রুমেলের বাসায় নির্যাতন করে হারপিক খাইয়ে হত্যা করা হয়েছে। এর আগেও নির্যাতনের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ পরিবারটির।

নিহত গৃহপরিচারিকা স্বজনরা জানান, শনিবার (২২ মার্চ) রাতে লাকী আক্তারকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে ডাক্তার জাকারিয়া আহমেদ রুমেলের পরিবার। তাদের জানানো হয়, লাকী আক্তারের পেটে ব্যথার কথা। পরিবারের অভিযোগ ওসমানীতে রেখেই জাকারিয়া ও তার পরিবার পালিয়ে যায়। এরপর সোমবার (২৪ মার্চ) সকালে লাকী আক্তারের মৃত্যুর খবর পায় পরিবার।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাকী আক্তারের মরদেহ সুরতহাল করে শাহপরান থানা পুলিশ। তবে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন সময় সংবাদকে বলেন, প্রাথমিকভাবে গলায় বিষের সন্ধান পাওয়া গেছে, বাকিটা পরে জানা যাবে।

এদিকে নিহতের পরিবারের অভিযোগ, এর আগেও লাকী আক্তারকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের মাধ্যমে জোরপূর্বক হারপিক খাইয়ে হত্যা করা হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারটির।

এ বিষয়ে জানতে চিকিৎসক ডা.জাকারিয়া আহমেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে পুরো অভিযোগের বিষয়টি এড়িয়ে যান তিনি।

মামলার বিষয়ে শাহপরান থানার ওসি মো.মনির হোসেন সময় সংবাদকে জানান, এখনো মামলা হয়নি। ময়নাতদন্তের পর নির্যাতনের বিষয়ে নিশ্চিত করে বলা যাবে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102