শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ওসমানী নগরে যুক্তরাজ্য প্রবাসীর বদলে কারাবাস করলেন বিয়ানীবাজারের ট্রাক চালক সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির! জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩

ধুমপানে বাঁধা দেওয়ায় দুই যুবককে মাথা ফাটিয়েছে কিশোর গ্যাং

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
ধুমপানে বাঁধা দেওয়ায় দুই যুবককে মাথা ফাটিয়েছে কিশোর গ্যাং - Banglar Mati

ধুমপানে বাঁধা দেওয়ায় দুই যুবককে মাথা ফাটিয়েছে কিশোর গ্যাং। আহত হয়ে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা নিচ্ছিলেন তারা। হামলা করে মাথা ফাটিয়েও ক্ষান্ত হয়নি তারা। আহতদের আবারো মারতে হাসপাতালের জরুরী বিভাগে এসে হামলা চালায়। তাদের চিকিৎসা না দিতে নার্স, ব্রাদার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আসা পুলিশের ওপর হামলা করে।   

 

সোমবার (২৪ মার্চ ) রাত পৌনে ১০টার দিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে এ ঘটনা ঘটে। এসময় পুলিশের নায়েক সুবাশীষ, হাসপাতালের স্টাফ মিটু ও এক মহিলা নার্স আহত হয়েছেন। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল থেকে দুই সহোদরসহ কিশোর গ্যাংয়ের ৩ জনকে আটক করেছে।

 

আটককৃতরা হলো-জকিগঞ্জ উপজেলার শাহজালালপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে বর্তমানে নগরীর মীরবক্সটুলা ভাই ভাই রেস্টুরেন্টের কর্মচারি গিয়াস উদ্দিন রানা, তার সহোদর মোস্তাক হোসেন ও একই রেস্তোরার কর্মচারি জকিগঞ্জের আব্দুল আহাদের ছেলে আব্দুর রহিম (২২)।

 

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রাত ৮টার দিকে নগরের মীরব্কসটুলায় দোকানে বসে চা পান করছিলেন উইমেন্স মেডিকেল কলেজের দুই ব্রাদার্স। পাশেই সিগারেট খেয়ে ধোয়া ছাড়ছিল রেষ্টুরেন্টের স্টাফ হামলাকারীরা। সিগারেটের ধোয়া ছাড়তে নিষেধ করা নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যারে রেষ্টুরেন্ট থেকে হাঁতুড়ি, রড নিয়ে ১০/১২ জন কিশোর এসে হামলা করে। আহত অবস্থায় তারা ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে জরুরী বিভাগে আসলে সেখানে এসে হামলা করা হয়।

 

এসময় তারা নার্সদের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। আহতরা নার্স ও চিকিৎসকের সংরক্ষিত কেবিনে গিয়ে আশ্রয় নিলে চেয়ার তুলে আঘাত করে হামলাকারীরা। তাৎক্ষনিক হাসপাতালের ক্যাম্প পুলিশও পরিস্থিতি নিরসনের চেষ্টা করলেও তাকে আঘাত করা হয়। পরে আরো পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে আটক করতে সক্ষম হয় এবং অন্যরা পালিয়ে যায়।

 

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পলাশ চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের ৩ জনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে গেছে। সিগারেট খাওয়ার পর ধোয়া ছাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে এই হামলার ঘটনা ঘটে। কিন্তু হামলাকারীরা চিকিৎসারত অবস্থায় প্রতিপক্ষের উপর আবারো হামলা চালায়। এসময় তাদের হামলায় নার্স, ব্রাদার ও পুলিশ আহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102