শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ওসমানী নগরে যুক্তরাজ্য প্রবাসীর বদলে কারাবাস করলেন বিয়ানীবাজারের ট্রাক চালক সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির! জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩

ওসমানী নগরে বোরোধানের জমি থেকে রক্তাক্ত লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
ওসমানী নগরে বোরোধানের জমি থেকে রক্তাক্ত লাশ উদ্ধার - Banglar Mati

সিলেটের ওসমানীনগর উপজেলায় বোরো ধানের জমি থেকে রক্তাক্ত অবস্থায় মাখন মিয়া  (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানাপুলিশ। ২২ মার্চ (শনিবার) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আইলাকান্দি গ্রামের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মাখন মিয়া উপজেলার দয়ামীর ইউনিয়নের কুরুয়া গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। তবে তিনি তাজপুর ইউনিয়নের আইলাকান্দি গ্রামে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ মার্চ) রাত ১১টার দিকে একটি কাজে মাখন মিয়া বাড়ি থেকে বের হন। পরে আর ফিরেননি। পরে শনিবার দুপুরে বাড়ির পাশের বোরো ফসলের একটি জমিতে জুতা এবং রক্ত দেখতে পেয়ে স্বজনরা একটু দূরে মাখন মিয়ার মরদেহ খুঁজে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. আশরাফুজ্জামান জানান- লাশের শরীরে বিভিন্ন জায়গায় ধরালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশের ময়না তদন্ত হচ্ছে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102