শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

৯৬ টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করতে যাচ্ছে নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
৯৬ টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করতে যাচ্ছে নির্বাচন কমিশন - Banglar Mati

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধিত ৯৬ টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনারের নেতৃত্বে এ সংক্রান্ত কমিটি বৈঠক করেছে। এ বৈঠকে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র ব্যবস্থাপনাসহ পাঁচটি বিষয়ে আলোচনা হয়।

নতুন নীতিমালা ও আগের পর্যবেক্ষক সংস্থাগুলোর বিষয়ে নিয়ে খসড়া কমিশনে উপস্থাপনের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলো নিবন্ধন বিষয়ে বিদ্যমান নীতিমালার পর্যালোচনা শুরু হয়েছে।

সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত সংস্থাগুলোর নিবন্ধন বাতিলের বিষয় এবং নতুন নীতিমালার খসড়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার মি. সরকার।

এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, “আমরা একটি খসড়া দাঁড় করিয়েছি। খসড়াটি কমিশনের মিটিংয়ে তোলা হবে। আলোচনা পর্যালোচনা করে নেওয়া হবে, কিছু কিছু সংস্থা তো বাতিল হবে। খসড়ার সিদ্ধান্ত তো এই মুহূর্তে বলা যাবে না। চূড়ান্ত না হলে বলা কঠিন।”

সবশেষ নিবন্ধিত দেশিয় সংস্থাগুলো দ্বাদশ সংসদ নির্বাচনের আগে পাঁচ বছরের জন্য নিবন্ধন পেলেও আবার ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন নীতিমালার আলোকে নিবন্ধনের আবেদন করতে হতে পারে বলে জানান ইসি কর্মকর্তারা।

বিদ্যমান পর্যবেক্ষক নীতিমালা বহাল রেখেই দেশীয় পর্যবেক্ষক সংস্থার তালিকা বাতিল করা হচ্ছে কিনা, জানতে চাইলে ইসি বলেন, “বিদ্যমান বিধিমালা ও সংস্কার কমিশনের যেসব প্রস্তাব রয়েছে, সেগুলো বিস্তারিত আলাপ-আলোচনা করেই সামনের দিকে এগোচ্ছি। যদি কমিশন মনে করে সবগুলো বাতিল হবে, তাহলে বাতিল হবে।”

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102