শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ ::
ওসমানী নগরে যুক্তরাজ্য প্রবাসীর বদলে কারাবাস করলেন বিয়ানীবাজারের ট্রাক চালক সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির! জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের: প্রধান উপদেষ্টা - Banglar Mati

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের। কিন্তু যারা হত্যা ও মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত দেশের আদালতে তাদের বিচার করা হবে।

ড. কমফোর্ট ইরোর নেতৃত্বে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠকে এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা।

তিনি এ-ও বলেন, সরকার আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ করার ভাবনা বাদ দেয়নি। জাতিসংঘের একটি সত্যানুসন্ধান মিশন জুলাই গণ অভ্যুত্থানের প্রতিবেদন তৈরি করেছে।

“এটা এখনো বিবেচনায় আছে” বলেন অধ্যাপক ইউনূস।

এ সপ্তাহে সশস্ত্র আরসা নেতা আতাউল্লাকে গ্রেপ্তার করায় সরকারের প্রশংসা করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এই প্রতিনিধি দল।

দলটি বলেছে, রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সরকারের প্রতিশ্রুতির চিহ্ন বহন করে এটি।

মিয়ানমারের রাখাইন রাজ্যের বেশিরভাগ নিয়ন্ত্রণকারী আরাকান সেনাবাহিনীর সাথে সম্পৃক্ততা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছে এই প্রতিনিধি দলটি।

অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা জোগাড় করার জন্য ঢাকা কাজ করছে। একইসাথে রোহিঙ্গা সঙ্কট নিয়ে জাতিসংঘের আসন্ন বিশেষ সম্মেলনে বিষয়টির প্রতি বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ছড়ানো ভুয়া তথ্যকে রুখে দিতে বাংলাদেশের প্রতি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন ওই গ্রুপের নেতা ।

পরিশেষে অধ্যাপক ইউনূস বলেছেন ভারতের সাথে বাংলাদেশের দৃঢ় সম্পর্কের আকাঙ্খা রয়েছে। যদিও তিনি দুঃখপ্রকাশ করে বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে প্রচারিত বেশির ভাগ ভুয়া তথ্য ভারতের গণমাধ্যম থেকে প্রচার হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102