শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

কোম্পানীগঞ্জে চেয়ারম্যানের মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে স্কুল ছাত্রের আত্মহত্যার চেষ্টা

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
কোম্পানীগঞ্জে চেয়ারম্যানের মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে স্কুল ছাত্রের আত্মহত্যার চেষ্টা - Banglar Mati

সিলেটের কোম্পানিগঞ্জের ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমের মিথ্যা মোবাইল চুরির অপবাদ সহিতে না পেরে স্থানীয় দশম শ্রেণীর স্কুল পড়ুয়া মোহাম্মদ তানজীর আহমদ সিহাব নামের এক কিশোরের আত্মহত্যার চেষ্টায় এলাকায় তুলপাড় চলছে। চোয়ারম্যান মোবাইল হারিয়ে কোন রকম আইনী ব্যবস্থা না নিয়েই সিহাবকে মোবাইল চুরির জন্য প্রথমে সিলেট আদালতপাড়া ও পরে স্থানীয় এলাকায় গিয়ে অপমান করেন। এরপর তিনি কোন প্রমান ছাড়াই সিহাব চুর বলে সোস্যাল মিডিয়ায় বক্তব্য প্রচার করলে অপমানে সেই ছাত্র আত্মহত্যার চেষ্টার করে। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এখন সে হাসপাতালে লাইফ সার্পোটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

 

ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ থেকে অপরিচিত একটি সিএনজি যোগে মামলার হাজিরা দিতে সিলেট আসছিলেন চেয়ারমান আলমগীর আলম। সেই সিএনজিতে উঠেন টুকেরবাজার পশ্চিম ইসালমপুরের মোহাম্মদ শরীফ উদ্দিনের ছেলে স্থানীয় স্কুলের দশম শ্রেণীর স্কুল পড়ুয়া মোহাম্মদ তানজীর আহমদ সিহাবসহ আরো যাত্রীরা। সিএনজিটি মজুমদারী এলাকায় আসলে সিহাব গাড়ি থেকে নেমে যায় এবং চেয়ারম্যান আলমগীর আম্বরখানা দিকে এগিয়ে গাড়ি থেকে নেমে যান। পরে বিকালে চেয়ারম্যান আলমগীর আলম ফেইসবুক লাইভে এসে সিহাবকে তার মোবাইল চুরির জন্য দায়ি করে বিভিন্ন রকম বক্তব্য প্রচার করেন।

 

সোশ্যাল মিডিয়ার লাইভে এসে চেয়ারম্যান ও সহযোগী ফারুক নামের এক ব্যক্তি চেয়ারম্যান আলমগীরের বক্তব্যের প্রচারের কারণে ঐদিন সন্ধ্যার পর সিহাব নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে রশি বেঁধে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারে লোকজন সিহাবকে ডাকতে গিয়ে ভিতর থেকে কোন রকম সাড়া শব্দ না পেয়ে ঘরে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখেন হিসাবে ফ্যানের সাথে ঝুলছে। অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজন সিহাব নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে সে হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
চেয়ারমানের বক্তব্যে শুনা যায়, তার কোর্টে হাজিরা ছিলো। পিরেরবাজার পয়েন্ট থেকে তিনি ও সিহাব পৃথক মামলায় কোর্টে হাজিরা দিতে আসছিলেন।

সিএনজি শহরে প্রবেশ করলে সিহাবসহ অপর যাত্রীরা মজুমদারীতে নেমে যায়। তিনি আম্বরখানা পয়েন্টে এসে দেখতে পান তার পকেটে থাকা মোবাইলটি হারিয়ে গেছে। পরে তিনি মজুমদারী এসে হিসাবকে খোঁজতে থাকেন। কিন্তু তিনি সিহাবকে পাননি। পরে কিছু সময় পর আদালতে সিহাব আসলে চেয়ারম্যান তাকে মোবাইল চুরির জন্য দায়ী করেন। কিন্তু সিহাব কিছুইতেই চুরির ঘটনা স্বীকার করেনি। বিকালে আবার একই জিএনজি করে চেয়ারম্যান ও সিহাবসহ অপর সহযোগীরা বাড়ি ফিরে রাস্তায় সিহাব নেমে যায়। এরপর সন্ধ্যায় রাতেই চেয়ারম্যান মোবাইল চুরির বিষয়টি নিয়ে লাইভ করেন। এতে অপমানে ক্ষোভে স্কুল ছাত্র সিহাব আত্মহত্যার চেষ্টা করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102