শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

সিলেটে সেনাবাহিনীর নির্দেশে সয়াবিন তেল কোম্পানির মালিক গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
সিলেটে সেনাবাহিনীর নির্দেশে সয়াবিন তেল কোম্পানির মালিক গ্রেফতার - Banglar Mati

সিলেটে সয়াবিন তেল বাড়তি দামে বিক্রি করার দায়ে ‘আর বি এডিবল ফুড প্রোডাক্ট’ নামক সয়াবিন কোম্পানির মালিকসহ দুজনকে সেনাবাহিনীর নির্দেশে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই মালিককে ৯০ হাজার অর্থদণ্ড প্রদান করেন।

বুধবার (৫ মার্চ) সন্ধ্যার পর সিলেট মহানগরের বিসিক শিল্পনগরী খাদিমনগর এলাকায় এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত ও গ্রেফতার বদরুল ইসলাম (৭৫) মহানগরের মিরাবাজার এলাকার আটপাড়ার বাসিন্দা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বদরুল ইসলামের মালিকানাধীন ‘আর বি এডিবল ফুড প্রোডাক্ট’ কোম্পানি সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিলো। ৫ লিটার সয়াবিন তেলের বাজারমূল্য ৮৫০ টাকা থাকলেও ওই প্রতিষ্ঠান বিক্রি করছিল ৯৫০ টাকায়। বিষয়টি অবগত হয়ে বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসন অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. ওমর সানী আকন।

এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই সিলেটের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. নজরুল ইসলাম। অভিযানে সেনাবাহিনী ও পুলিশের টিম সহযোগিতা করে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102