শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

সিলেট নগরীর ২৩ এলাকায় থাকবে না বিদ্যুৎ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
সিলেট নগরীর ২৩ এলাকায় থাকবে না বিদ্যুৎ - Banglar Mati

সিলেট নগরীর ২৩ এলাকায় ফের বিদ্যুৎ বন্ধ রাখার নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিদ্যুৎ বিভাগের জরুরি মেরামত ও সংরক্ষণ এবং লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কর্তনের কাজের জন্য মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আরাফাত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীন ১১ কেভি জল্লারপাড় ও কীন ব্রীজ ফিডারের আওতাধীন দাড়িয়াপাড়া, জল্লারপাড়, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, মদন মোহন কলেজ, লামাবাজার (আংশিক), মাছুদিঘীর পাড়, রামেরদিঘীর পাড়, তালতলা, তেলিহাওড়, শেখঘাট, শুভেচ্ছা আ/এ, পশ্চিম কাজির বাজার, জিতু মিয়া পয়েন্ট তৎসলগ্ন এলাকাসমূহে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীন ১১ কেভি লালাদিঘীর পাড় ফিডারের আওতাধীন কুয়ারপাড়, বিলপাড়, ইঙ্গুলাল রোড, লালাদিঘীর পাড়, নবীন আ/এ, ভাঙ্গাটিকর, ইত্যাদি এলাকাসমূহে সকাল ৮টা থেকে দুপুর ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের পূর্বেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102