শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

ভারতীয় চিনিসহ আটক হয়ে জেল কাটছেন জৈন্তাপুর প্রেসক্লাব’র সভাপতির ভাই

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
ভারতীয় চিনিসহ আটক হয়ে জেল কাটছেন জৈন্তাপুর প্রেসক্লাব'র সভাপতির ভাই - Banglar Mati

ভারতীয় অবৈধ চিনি পাচারের সময় আটক হয়ে জেল কাটছেন দৈনিক সিলেটের ডাক জৈন্তাপুর প্রতিনিধি ও জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামের আপন ছোট ভাইসহ দুইজন। যেখানে বড় ভাই এলাকায় নিজেকে জাতির বিবেক হিসেবে পরিচয় দিয়ে বেড়ান সেখানে ছোট ভাই প্রকাশ্যে চোরাচালানের সাথে জড়িত থাকার বিষয়টি এখন জৈন্তাপুরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে।

 

জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে এর আগেও বিস্তর অভিযোগ উঠেছে। স্হানীয় সুত্র জানায়, তিনি গরু, চিনি, মাদক, প্রসাধনীসহ বিভিন্ন চোরাচালান চক্রের হয়ে কাজ করেন। তিনি এসব চোরাকারবারিদের কাছ থেকে চাঁদা আদায় করে থাকেন। এর আগেও তিনি নিজে সংবাদের শিরোনাম হয়েছেন এবার তার আপন ভাইও সংবাদ পাঠকদের খোরাক হলেন।

 

নুরুল ইসলাম সাংবাদিকতার শুরুতে প্রেস বিজ্ঞপ্তি লিখে বিভিন্ন জনের কাছ থেকে ২-৩ শ টাকা নিতেন। সেই নুরুল ইসলাম এখন আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছেন! এর নেপথ্যে চোরাকারবার বলে একটি সুত্র নিশ্চিত করেছে। তিনি জৈন্তাপুর প্রেসক্লাবকে ঢাল হিসেবে ব্যবহার করে সমস্হ অনৈতিক কাজ চালাচ্ছেন বলেও সুত্র জানায়। তার আপন ভাইকে দিয়ে তিনি চিনি পাচার করাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। আর এমনই এক চিনির চালানসহ নুরুল ইসলামের ভাইকে আটক করে পুলিশ।

 

শাহপরান থানা সুত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিত্বে বিশেষ অভিযান পরিচালনা করে রাত ১১টা ৫০ মিনিটে দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে মেসার্স ইসলাম ব্রাদার্সের সম্মুখে চেকপোস্ট বসানো হয়।

 

এসময় পুলিশ একটি ট্রাক ঢাকা (মেট্রো-ট-১৮-১০৫৫) থামিয়ে তল্লাসী করে পাথর চাপা দিয়ে রাখা ভারতীয় ৩০৮ বস্তা চিনি উদ্ধার করে ও ২ ব্যাক্তিকে আটক করা হয়। আটককৃত চিনির মুল্য আঠার লক্ষ এগার হাজার চল্লিশ টাকা।

 

এর মধ্যে একজন হলেন জৈন্তাপুর উপজেলার সারিঘাট ডুপি গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে ও জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলামের আপন ছোট ভাই মো. কবির আহমেদ (৩২) অপরজন একই গ্রামের মোঃ চান মিয়ার ছেলে মোঃ শাকিল আহমেদ (১৯)।

 

এসময় তাদেরকে জিজ্ঞাসাবাদে জানায়, মালামালের মালিক অজ্ঞাত এক ব্যক্তি। এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় এফআইআর নং-১১, তারিখ-১০ ফেব্রুয়ারি, ২০২৫; ধারা- 25B(1)(b)/25D The Special Powers Act, 1974 মামলা দায়ের করা হয়। পরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। বর্তমানে নুরুল ইসলামের ভাই কারাগারে বন্দি রয়েছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102